'অশ্লীলভাষী' বিরাটকে শতরান-খোঁচা কম্পটনের! ভারত অধিনায়কের 'কালো জল'পানের খরচ জানেন?
হেডিংলিতে তৃতীয় টেস্টের জন্য প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় দল। লর্ডস টেস্টে জেতায় জো রুটদের বিরুদ্ধে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বিরাট কোহলির দল। বাকি তিনটি টেস্ট। ভারতীয় শিবিরে কোনও আত্মতুষ্টি নেই। দুটি টেস্টেই রুটদের চেয়ে এগিয়ে থেকেছে ভারত। লর্ডস টেস্টের পঞ্চম দিনে দুরন্ত কামব্যাক সিরিজে এগিয়ে দিয়েছে ভারতকে। এই টেস্টের তৃতীয় দিন থেকেই ইংল্যান্ডের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের বাকযুদ্ধে জড়িয়ে পড়ার ঘটনা নিয়ে চর্চা তুঙ্গে। এককাট্টা হয়ে সিরিজে এগিয়ে যাওয়ার অন্যতম কারণও। ইংল্যান্ডের ক্রিকেট মহল ভারতের এখন খুব বেশি সমালোচক না হলেও নিক কম্পটনের মতো দু-চারজন বিরাট কোহলির সমালোচনা করেই যাচ্ছেন। এরই মধ্যে সামনে এল বিরাট কোহলির ফিটনেস ধরে রাখার অন্যতম অস্ত্র, যার দাম শুনলে চমকে উঠবেন।

ভেগানের অবাক জলপান
ভারতীয় ক্রিকেট দলে সুযোগের ক্ষেত্রে ফিটনেসের মাপকাঠিতে অনেক উঁচুতে নিয়ে গিয়েছেন বিরাট কোহলি। অধিনায়কই দলের সবচেয়ে ফিট খেলোয়াড়। তিনি ইতিমধ্যেই ভেগান অর্থাৎ মাংস ইত্যাদি ছেড়ে দিয়েছেন। তবে ডিম খান। ২০১৪ সাল থেকে বিরাট কোহলি নিজেকে ফিট রাখার উপর বেশি গুরুত্ব দেওয়া শুরু করেন। অধিনায়ক অনুপ্রাণিত করেছেন বাকি সতীর্থদের। তার সুফল পারফরম্যান্স, বিশেষ করে ফিল্ডিংয়ের মানের ক্ষেত্রে দেখা যাচ্ছে। নিজেকে ফিট রাখতে বিরাট কোহলি কালো জল বা ব্ল্যাক ওয়াটার পান করেন। যার দাম লিটারপিছু তিন থেকে চার হাজার টাকার মধ্যে!
— BCCI (@BCCI) August 22, 2021 |
ফিট রাখতে ব্ল্যাক ওয়াটার
জানা গিয়েছে, শুধু বিরাট কোহলিই নন, ঊর্বশী রৌতেলা, শ্রুতি হাসান, মালাইকা অরোরা-সহ অনেক সেলেবই এই বিশেষ জল পান করে থাকেন। বিশেষ করে করোনা পরিস্থিতিতে নিজেদের ফিট রাখতে ব্ল্যাক ওয়াটারে আস্থা রেখেছেন তাঁরা। জানা গিয়েছে, সাধারণ জলের সঙ্গে ব্ল্যাক ওয়াটারের গুণাগুণ অনেক বেশি। যা শরীরের পক্ষেও অত্যন্ত কার্যকরী। সাধারণ আরও জলের পিএইচ (pH) ভ্যালু কম, এই জল অ্যাসিডিক, ক্ষয়কারী ও তিক্ত। তবে ব্ল্যাক আলকালাইন ওয়াটার সাধারণ জলের তুলনায় অনেকটাই আলাদা। এতে অনেক বেশি নিউট্রিয়েন্ট রয়েছে এবং এই জল উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরলে যাঁরা ভোগেন তাঁদের পক্ষে অত্যন্ত উপকারী। শরীরের কোষগুলির সঙ্গে এই জলের ছোট মলিকিউল বা অণু দ্রুত মিশে যেতে পারে। সাধারণ জলের চেয়ে এর হাইড্রেটিং পাওয়ার অনেক বেশি। পেশী, জয়েন্ট, কিডনির কাজের ক্ষেত্রে এই ব্ল্যাক ওয়াটার অত্যন্ত উপযোগী। এই জল পান করলে অ্যাসিডের সমস্যা অনেক কমে যায়। শরীরের পিএইচ মাত্রাতেও ভারসাম্য রাখে। সাধারণ জলের পিএইচ মাত্রা যেখানে ৬ থেকে ৭-এর মধ্যে, সেখানে ব্ল্যাক ওয়াটারের ক্ষেত্রে তা ৭-এর উপরে থাকে। সাধারণ জলের থেকে তা অনেক বেশি আলকালাইন বা ক্ষারীয় প্রকৃতির। এতে ৭০ শতাংশ মিনারেল থাকে, যা সুস্থ থাকার পক্ষে অত্যন্ত সহায়ক।

ভারত অধিনায়ককে নিয়ে চর্চা
ব্ল্যাক ওয়াটার ইমিউনিটি ক্ষমতা বাড়ায়। তার ফলে মেটাবলিজম উন্নত হয়। এতে দিনভর সক্রিয় থাকতে সুবিধা হয়। অ্যান্টিঅক্সিডেন্ট ও মিনারেল বেশি থাকায় এই জল নিয়মিত পান করলে তা ত্বক ও চুলের গুণগত মান অনেকটাই উন্নত করে। শরীরে বয়সের ছাপ পড়ার প্রক্রিয়াকেও ত্বরান্বিত হতে বাধা দেয় এই জল। অত্যন্ত দামি এই জল বিরাট কোহলিও পান করায় তৃতীয় টেস্টের আগে বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

সমালোচক কম্পটনের শতরান-খোঁচা
তবে এরই মধ্যে বিরাট কোহলির সমালোচনা করেছেন ইংল্যান্ডের প্রাক্তন ওপেনার নিক কম্পটন। তিনি বিরাটকে অশ্লীলভাষী বলেও অভিহিত করেছেন। কম্পটন বলেছেন, বিরাট যে আচরণ করেন ক্রিকেট মাঠে, তেমনটা করেন না জো রুট বা কেন উইলিয়ামসন। এটা ঠিক কি ভুল সেটা নিয়ে কিছু বলছি না। কোহলিও যে খেলার নিয়ম বহির্ভূত কিছু করেন সেটাও নয়। কিন্তু মাঠে তিনি বড়ই অশ্লীল ভাষা প্রয়োগ করেন। তবে আগ্রাসী হওয়ারও নানাবিধ ধরন রয়েছে। কোহলি অনেক বুদ্ধিদীপ্তভাবে সেই পন্থা অবলম্বন করতেই পারেন। বিরাট কোহলি ২০১৯ সালের পর থেকে শতরান পাননি। সেই বিষয়টিতে খোঁচা দিয়ে কম্পটন বলেছেন, কোহলি এভাবে বাকযুদ্ধে না জড়িয়ে সোজা মাঠে গিয়ে একটা শতরান হাঁকিয়েও নিজের আগ্রাসী মনোভাবের পরিচয় তো দিতেই পারেন।












Click it and Unblock the Notifications