রোনাল্ডো নাকি মেসি, বিরাট কোহলির চোখে সেরা কে?জানুন

পছন্দের ফুটবলার হিসেবে রোনাল্ডোকে বাছলেন বিরাট কোহলি

ক্রিকেট বাদ দিলে বাকি খেলাগুলির মধ্যে ফুটবলের প্রতি বিশেষ টান রয়েছে বিরাট কোহলির। ম্যাচের আগে গা ঘামানোর সময় সতীর্থদের সঙ্গে ফুটবল খেলায় সবচেয়ে বেশি আগ্রহী থাকেন বিরাট। দেশের অন্যতম জনপ্রিয় ফুটবল লিগ আইএসএলে আবার এফ সি গোয়া ফ্র্যাঞ্চাইজির মালিক তিনি। এসব কিছু দেখে ফুটবলের প্রতি কোহলির আলাদা ভালোবাসা রয়েছে তা বোঝাই যায়। এবার পছন্দের ফুটবলারের নাম জানালেন বিরাট।

রোনাল্ডো নাকি মেসি, বিরাট কোহলির চোখে সেরা কে?জানুন

ভারত অধিনায়ককে পছন্দের ফুটবলার হিসেবে একজনকে বাছতে বলায় কোহলি উত্তরে বলেছেন, 'প্রকৃত পক্ষেই এটা আমার কাছে কঠিন প্রশ্ন। তবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আমি এগিয়ে রাখব। রোনাল্ডো এই প্রজন্মের সবচেয়ে পরিপূর্ণ ফুটবলার। ডান পা, বাঁ পা,স্পিড, ড্রিবলিং সবদিকে সিআর সেভেন অতুলনীয়।ফুটবল টিম গেম হলেও বলব ব্যাক্তি রোনাল্ডো মাঠে একাই কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ওর এনার্জি সত্যিই অবিশ্বাস্য।'

অন্যদিকে মেসিকে নিয়ে বিরাট বলেছেন, 'মেসি ঈশ্বর প্রদত্ত প্রতিভা।' তবে রোনাল্ডো নিজেকে প্রতিদিনের পরিশ্রমে অন্য পর্যায় নিয়ে গিয়েছে বলেই ক্রিশ্চিয়ানো তাঁর কাছে স্পেশাল বলে জানিয়েছেন কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+