Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023: প্রত্যাশার চাপ থেকে দূরে থাকতে চান, রোহিতের লক্ষ্য ২০১৯ সালে ফর্ম ফিরে পাওয়া

বিগত ১ দশকের বেশি সময় ধরে কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি টিম ইন্ডিয়া। ২০১৩ সালে শেষবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পেয়েছিল ভারত। বিশ্বকাপ জয়ের পর কেটে গিয়েছে ১২ বছর।এবার পাহাড় প্রমাণ প্রত্যাশা টিম ইন্ডিয়াকে নি্য়ে। তবে ঘরের মাঠে বিশ্বকাপের আগে রয়েছে এশিয়া কাপ। যা মূলত রোহিত শর্মার দলের কাছে মহড়া টুর্নামেন্ট।

২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছিল ভারত। তারপর থেকে বিশ্বকাপে ট্রফি আর হাতে তুলতে পারেননি কোনও ভারত অধিনায়ক। এবারও কিন্তু রোহিত শর্মার দলকে নিয়ে রয়েছে প্রত্যাশার পারদ। তারপর ঘরের মাঠে খেলা হয় বাড়তি সুবিধা পাবে রাহুল দ্রাবিড়ের দল। এখন থেকেই ২০১১ সালের স্মৃতি অনেকের মনে এখন থেকে উঁকি দিতে শুরু করেছে।

রোহিত

যদিও প্রত্যাশার চাপ থেকে নিজেকে সরিয়ে রাখছে চাইছেন রোহিত শর্মা। বেঙ্গালুরুতে ভারতীয় দলের প্রস্তুতির ফাঁকেই সাংবাদ সংস্থা পিটিআইকে সাক্ষাতকারে ভারত অধিনায়ক বলেন, 'এটা গুরুত্বপূর্ণ যে আমি কীভাবে নিজেকে শান্ত রাখছি এবং মাঠের বাইরের বিষয়ে চিন্তা করি না। তা ইতিবাচকভাবে হোক বা নেতিবাচকভাবে হোক না কেন। আমি সব বন্ধ করতে চাই।'

২০১৯ সালে ব্যাট দুরন্ত ফর্মে ছিলেন হিটম্যান। পাঁচটি শতরান শতরান সহ ৬৪৮ রান করেছিলেন রোহিত। চলতি বিশ্বকাপে সেই ছন্দই ফিরিয়ে আনতে চান মুম্বইকর। তাঁর কথায়, 'আমি ২০১৯ বিশ্বকাপের আগে যে অবস্থায় ছিলাম সেদিকে যেতে চাই। আমি দারুণ মানসিকতায় ছিলাম এবং টুর্নামেন্টের জন্য সত্যিই ভালোভাবে প্রস্তুত ছিলাম। আমি এটি ফিরিয়ে আনতে চাই। আমার কাছে এই কাজটি করার সময় আছে।'

একইসঙ্গে রোহিত উল্লেখ করেছেন, '২০১৯ বিশ্বকাপের আগে একজন ক্রিকেটার এবং একজন ব্যক্তি হিসেবে আমি ঠিক কী কী কাজ করছিলাম তা মনে করার চেষ্টা করছি। আমি ব্যক্তিগতভাবে আমার সেই চিন্তা-প্রক্রিয়াটি পুনরায় দেখতে চাই।'

রোহিত

২০১১ সালের পর কেটে গিয়েছে ১২ বছর। দুটি একদিনের বিশ্বকাপ গিয়েছে, পেরিয়েছে তিনটি টি টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু ভারতের প্রাপ্তির ভাড়ার শূণ্যই থেকেছে। এবার রোহিত-বিরাটরা পারবেন দেশবাসীর স্বপ্নপূরণ করতে? যদিও একটি টুর্নামেন্টের সাফল্য বা ব্যর্থতা দিয়ে সামগ্রিকভাবে বিচার করতে নারাজ রোহিত।

হিটম্যান বলেন, 'মানুষ তার সাফল্য বা ব্যর্থতা দিয়ে রাতারাতি পরিবর্তন করতে পারে না, আমি মনে করি না একটি ফলাফল বা একটি চ্যাম্পিয়নশিপ একজন ব্যক্তি হিসাবে আমাকে পরিবর্তন করতে পারে। আমি গত ১৬ বছরে একজন ব্যক্তি হিসাবে পরিবর্তিত হইনি এবং আমি মনে করি না যে এই বিষয়ে কিছু পরিবর্তন করা দরকার।'

রোহিত

এশিয়া কাপের দল বাছাই নিয়েও মুখ খুলেছেন রোহিত। হিটম্যানের বক্তব্য, 'সেরা কম্বিনেশন বাছাই করার সময়, এমন কিছু ক্রিকেটার থাকবে যারা বিভিন্ন কারণে দলে সুযোগ পাবে না। রাহুল ভাই (দ্রাবিড়) এবং আমি বাদ যাওয়া খেলোয়াড়দের বোঝানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছি কেন তারা স্কোয়াডে নেই।"

একইসঙ্গে রোহিত বলেন, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। আমরা তাদের সাথে মুখোমুখি কথা বলি, কেন তাদের বাছাই করা হয়নি।' একইসঙ্গে ২০১১ সালের উদাহরণ টেনে রোহিত বলেন, '২০১১ সালে বিশ্বকাপের দলে সুযোগ না পেয়ে আমারও কষ্ট হয়েছিল। কিন্তু মানিয়ে নিয়েছিলাম।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+