সংশয়ের ভবিষ্যতের মধ্যেই অশ্বিনের খেল,অল-আউট শ্রীলঙ্কা
ভারতীয় দলে ফিরেই চমৎকার ইশান্ত শর্মা। দ্বিতীয় টেস্টে ভারতীয় বোলিংয়ে পেসার-স্পিনার যুগলবন্দী। হিমসিম খেল শ্রীলঙ্কা।
নাগপুর টেস্টে প্রথম দিনে দাপট দেখাল ভারতীয় পেস -স্পিন জুটি। চোটের কারণে মহম্মদ শামি ছিটকে গেলেও ইশান্ত শর্মা দারুণ দায়িত্ব পালন করেন। শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয় ২০৫ রানে। অন্যদিকে দিনের শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১১।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Innings Break! Sri Lanka all out for 205 in 79.1 overs <a href="https://twitter.com/hashtag/INDvSL?src=hash&ref_src=twsrc%5Etfw">#INDvSL</a> <a href="https://t.co/mgIhZNCCed">pic.twitter.com/mgIhZNCCed</a></p>— BCCI (@BCCI) <a href="https://twitter.com/BCCI/status/934003456926294016?ref_src=twsrc%5Etfw">November 24, 2017</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
প্রথম টেস্ট সুযোগ না পেলেও দ্বিতীয় টেস্ট সুযোগ পেয়েই কাজে লাগান ইশান্ত শর্মা। তিনটি উইকেট পেয়েছেন দিল্লির স্পিডস্টার। এদিকে চার উইকেট পান রবিচন্দ্রন অশ্বিন। ৩ উইকেট পান রবীন্দ্র জাদেজা। উমেশ যাদব ভালো বল করলেও উইকেট তুলতে ব্যর্থ। শ্রীলঙ্কার হয়ে অধিনায়ক চাঁদিমল দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন। তিনি ছাড়া লঙ্কা ব্যাটসম্যানদের মধ্যে করুণারত্নে ৫১ রান করেন।













Click it and Unblock the Notifications