কেপটাউনে ভারতের সামনে টার্গেট ২০৮ , বোলারদের আগুনে ঝলসে গেল প্রোটিয়া বাহিনী
বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পরের দিন খেলতে নেমে মুখ থুবড়ে পড়ল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপ।
বৃষ্টির কারণে কেপটাউনে টেস্টের তৃতীয় দিনে এক বলও করা সম্ভব হয়নি । কিন্তু চতুর্থ দিন মাঠে নেমেই আগুন ঝরালেন ভারতের পেসাররা।
মহম্মদ শামি প্রথম ইনিংসে ভালো বল করলেও একটি মাত্র উইকেট পেয়েছিলেন। এবার দ্বিতীয় ইনিংসে বঙ্গ পেসারের দাপটে কার্যত উড়ে গেলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। এদিন হাসিম আমলাকে মাত্র ৪ রানেই প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন। নাইট ওয়াচম্যান রাবাদা-র সংযোজন ছিল ৫ রান। এরপর ডু প্লেসিস ও কুইন্টন ডি কক কে ফেরত পাঠিয়ে দেন বুমরাহ। ফিলন্ডারকে ফেরত পাঠান শামি। এ বি ডিভিলিয়ার্স একটা লড়াই করার চেষ্টা করেন। কিন্তু অন্য় প্রান্তে একের পর এক উইকেট পড়ে যাওয়ায় তিনিও বিশেষ কিছু করে উঠতে পারেননি। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়া ইনিংসের সর্বোচ্চ স্কোর ৩৫। ১৩০ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস। ম্যাচ জিততে গেলে চতুর্থ ইনিংসে ভারতকে করতে হবে ২০৮ রান।
Innings Break! South Africa 286 & 130. #TeamIndia need 208 runs to win the 1st Test #FreedomSeries #SAvIND pic.twitter.com/SJDDiAHU8G
— BCCI (@BCCI) January 8, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>বৃষ্টির কারণে চতুর্থ দিনের শুরুতে খানিকটা সুবিধা পেয়েছিলেন ভারতীয় বোলাররা। শামি, বুমরাহ সঠিক লাইন লেংথ বজায় রেখে সেই আবহাওয়ার সুযোগ নিয়ে প্রোটিয়া ক্রিকেটারদের নাস্তানাবুদ করে দেন। এদিন দক্ষিণ আফ্রিকার দুই তাবড় ব্যাটসম্যান অধিনায়ক ডু প্লেসিস ও ফিলান্ডার শূন্য করে আউট হয়ে যান। জয়ের লক্ষ্য দেখতে পাচ্ছে বিরাট এন্ড কোং। তবে পা যে সাবধানে ফেলতে হবে তা জানে টিম ইন্ডিয়া।
Click it and Unblock the Notifications