টেস্টে লড়াইয়ে ফিরতে ব্যাটসম্যানদের পাশাপাশি ঝলসে উঠতে হবে ভারতীয় বোলিংকেও
দ্বিতীয় দিনেই অনেকটা পরিস্কার হবে টেস্টের গতি প্রকৃতি। প্রথম দিনে দেখা গিয়েছে অন্য দু’টি টেস্টের মতো সুইং বোলারদের জন্য বিশেষ সুবিধে নেই পিচে। তবে, ইনিংসের শুরুতে বোলাররা কিছুটা সাহায্য পাবে।
প্রথম এবং দ্বিতীয় টেস্টে চরম বিপর্যয়ের পর তৃতীয় টেস্টে ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টায় ভারত। ট্রেন্ট ব্রিজে তৃতীয় টেস্টে প্রথম দিনে বেশ ছন্দেই দেখিয়েছে ভারতীয় ব্যাটিং লাইনআপকে। লর্ডসে পিঠের চোটে জর্জরিত থাকা অধিনায়ক বিরাট কোহলিকেও পাওয়া গিয়েছে ছন্দে। রানে ফিরেছেন সহ অধিনায়ক অজিঙ্ক রাহানেও।
বিরাট এবং রাহানে দু'জনে সেঞ্চুরি মিস করলেও প্রধম দিনের শেষে মূলত এই দুই তারকার নিরঙ্কুশ প্রাধান্যেই দ্বিতীয় দিনের শুরুতে চালকের আসনে ভারত। ৯৭ রানে আউট হন বিরাট, ৮১ রান করে প্যাভিলিয়নে ফেরেন রাহানে।

এই পরিস্থিতিতে দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে শেষে ৮৭ ওভারে ভারতের রান ৩০৭/৬। দ্বিতীয় দিনে ভারতীয় টিম চাইবে শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে লিড আরও বাড়িয়ে নিতে। অন্তত ৪০০ রানের গণ্ডি টপকাতে। তবে, ৪০০ রানের গণ্ডি টপকাতে হলে ভারতকে মূলত নির্ভর করতে হবে অভিষেক হওয়া ঋষভ পন্থের উপর। পাশাপাশি ঋষভকে যোগ্য সমর্থন করতে হবে অশ্বিন, ইশান্তদের।
তবে, ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, লোয়ার মিডল অর্ডারে আসতে পারে পরিবর্তন। শেষের দিকে যাতে তাসের ঘরের মত না ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ, সেই জন্য পচ্ছন্দের পজিশনের এক ধাপ নীচে খেলবে অশ্বিন।
অন্য দিকে, দ্বিতীয় দিনেই অনেকটা পরিস্কার হবে টেস্টের গতি প্রকৃতি। প্রথম দিনে দেখা গিয়েছে অন্য দু'টি টেস্টের মতো সুইং বোলারদের জন্য বিশেষ সুবিধে নেই পিচে। তবে, ইনিংসের শুরুতে বোলাররা কিছুটা সাহায্য পাবে। ফলে ইংল্যান্ডের প্রথম ইনিংসে অনেকটাই দায়িত্ব নিতে হবে ভারতীয় পেসারদের। লর্ডস টেস্টে খেলানো কুলদীপ যাদবকে বসিয়ে এই টেস্টে সুযোগ দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাকে। ফলে তিন পেসার খেলানোর সুবিধা নিতে হলে শুরু থেকেই উইকেট তোলার চেষ্টা করতে হবে ভারতকে। বলার অপেক্ষা রাখে না, মহম্মদ সামির নেতৃত্বে ভারতীয় পেস লাইনআপের সেই দক্ষতা রয়েছে। টেস্ট শুরু আগে ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীও জানিয়েছিলেন যে, তিনি বিশ্বাস করেন দুই ইনিংসে ২০ উইকেট তোলার ক্ষমতা রয়েছে তাঁর দলের।












Click it and Unblock the Notifications