লঙ্কা-র সম্মান রক্ষা দুই ক্রিকেটারের, চতুর্থ দিনে কী ভাবছে ভারত

দিল্লিতে ভারত -শ্রীলঙ্কা টেস্টের তৃতীয় দিনে জোড়া শতরান

শ্রীলঙ্কাকে বড়সড় লজ্জার হাত থেকে বাঁচালেন ম্যাথিউজ ও চাঁদিমল। এই দুই শতরানের সুবাদে তৃতীয় দিনে অলআউট হল না ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্র।

লঙ্কা-র সম্মান রক্ষা দুই ক্রিকেটারের, চতুর্থ দিনে কী ভাবছে ভারত

দ্বিতীয় দিনের শেষে ৩ উইকেটে ১৩১ রান করেছিল শ্রীলঙ্কা। কিন্তু তারপর দ্বিতীয় দিনে জোড়া শতরান সেরে ফেলল শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। এড়িয়ে ফেলল ফলো অনের ভ্রুকুটি। এদিন শতরান করেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও চাঁদিমল। ম্যাথিউজ করেন ১১১ রান, চাঁদিমল ১৪৭ রান করে এখনও অপরাজিত রয়েছেন। সমরিকম্রা একটি ৩৩ রান করেন। মূলত এঁদের সৌজন্যেই দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ৯ উইকেটে ৩৫৬। ভারতের হয়ে রবিচন্দ্রন অশ্বিন ৩ টি উইকেট পেয়েছেন , তাছাড়া সামি, ইশান্ত শর্মা, রবীন্দ্র জাদেজা দুটি করে উইকেট পেয়েছেন।

এদিন শ্রীলঙ্কার ২৬৪ রানে চতুর্থ উইকেট পড়ে। অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও চাঁদিমলের জুটিতে ভাঙন ধরান রবিচন্দ্রন অশ্বিন। এদিন অশ্বিনের কাছে আউট হওয়ার আগে ২৬৮ বলে ১১১ রান করেছিলেন তিনি। তাঁর এদিনের ইনিংস সাজানো
১৪ টি চার, ও ২ টি ৬ । এদিকে চাঁদিমল দিনের শেষেও অপরাজিত রয়েছেন, ৩৪১ বলে ১৪৭ রান করে। শ্রীলঙ্কান অধিনায়কের এদিনের ইনিংস সাজানো ১৮ টি চার ও ১ টি ছয় দিয়ে।

লঙ্কা-র সম্মান রক্ষা দুই ক্রিকেটারের, চতুর্থ দিনে কী ভাবছে ভারত

এই মুহূর্তে শ্রীলঙ্কা দল ভারতের প্রথম ইনিংসের চেয়ে ১৮০ রানে পিছিয়ে। চতুর্থ দিন সকালে ভারতের লক্ষ্য হবে শ্রীলঙ্কাকে দ্রুত প্যাকআপ করে তাড়াতাড়ি রান তোলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+