ভারতীয় বোলাররা জাত চেনাচ্ছেন, স্বপ্ন দেখাচ্ছেন, কুর্নিশ ভুবি-বুমরাহ
ওয়ান্ডারার্সে ভারত প্রথম ইনিংসে ১৮৭-তেই অল আউট হয়েছিল। আর দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ১৯৪ রানে শেষ হল। সৌজন্যে ভারতীয় পেসাররা।
ভারতীয় বোলারদের কুর্নিশ। দক্ষিণ আফ্রিকায় তাঁরা প্রমাণ করে দিলেন গর্বের ব্যাটিং লাইন আপ সবসময় ক্ষীর খেলেও তারাও যে বিশ্বমানের তা নিয়ে আর যেন কোনও সন্দেহ প্রকাশ না করেন।
যে সবুজ পিচে ভারতীয় ব্যাটসম্যানদের ১৮৭ রানে অলআউট করেছিল দক্ষিণ আফ্রিকা, সেই পিচেই তারা ১৯৪ রানে প্যাকআপ হয়ে গেল। সৌজন্যে ভারতীয় পেস আক্রমণ। ওয়ান্ডারার্সে-র সবুজ পিচে পাঁচ পেসার খেলিয়েছিলেন ভারত অধিনায়ক। এদিন তাঁরা অধিনায়কের মর্যাদার ১০০ শতাংশ দাম রাখলেন।
A good bowling display from #TeamIndia in the second session. South Africa 143/6 at Tea on Day 2. B Kumar 3/34, J Bumrah 2/37, H Amla 54* #SAvIND pic.twitter.com/fv7oEoLXip
— BCCI (@BCCI) January 25, 2018
And, that will be Lunch on Day 2. Bhuvneshwar Kumar & Ishant Sharma picking up the two wickets to fall this morning session. South Africa 81/3 in the 1st innings #TeamIndia #SAvIND pic.twitter.com/3XS5VDHqeo
— BCCI (@BCCI) January 25, 2018
ভুবনেশ্বর কুমার ১৯ ওভারে ৪৪ রান দিয়ে ৩ উইকেট নেন। জসপ্রীত বুমরাহ ৫ উইকেট ব্যাগে পোড়েন ৫৪ রানের বিনিময়ে। এছাড়া ইশান্ত ও শামি ১ টি করে উইকেট নেন।
এদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইতিমধ্যেই ১ উইকেট খুইয়েছে ভারত। প্যাভিলিয়নে ফিরে গেছেন মেক শিফট ওপেনার পার্থিব প্যাটেল। ক্রিজে ১৩ রানে রয়েছেন মুরলী বিজয় ও ১৬ রানে কে এল রাহুল।
তৃতীয় দিনে ভারতীয় ব্যাটসম্যানদের লক্ষ্য হবে ধীরে ধীরে ইনিংস এগিয়ে নিয়ে যাওয়া। বোলারার তিনটি টেস্টেই ভারতীয় দলকে সুযোগ তৈরি করে দিয়েছেন, কিন্তু এবার শেষ সুযোগ ভারতীয়দের। তাই সেটাতে যদি সাফল্য না আসে তাহলে ইনিংসে হোয়াইট ওয়াশ কেউ আটকাতে পারবে না।
Click it and Unblock the Notifications