আইসিসির নতুন CFO হলেন অঙ্কুর খান্না, কে তিনি? জেনে নিন একঝলকে
নতুন আইসিসি CFO (চিফ ফিনান্সিয়াল অফিসার) নির্বাচিত হলেন অঙ্কুর খান্না। এদিন সোমবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা এই ঘোষণা করেছে।
দুবাই, ২০ মার্চ : নতুন আইসিসি CFO (চিফ ফিনান্সিয়াল অফিসার) নির্বাচিত হলেন অঙ্কুর খান্না। এদিন সোমবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা এই ঘোষণা করেছে।
এই মুহূর্তে এয়ার এশিয়া সংস্থার CFO পদে রয়েছেন অঙ্কুর। সেই পদ ছেড়ে মার্চের শেষেই আইসিসিতে যোগ দেবেন তিনি।

আইসিসির মুখ্য কার্যনির্বাহী অধিকর্তা ডেভ রিচার্ডসন অঙ্কুরের নিয়োগ নিয়ে বলেছেন, অঙ্কুরের নিয়োগকে আইসিসির তরফে স্বাগত জানাচ্ছি। আমরা উৎফুল্ল। ভিন্ন সংষ্কৃতির দলগুলিকে এক ছাতার তলায় এনে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে অঙ্কুরের অভিজ্ঞতা বিশেষ কাজে লাগবে।
ভারতীয় অঙ্কুর খান্না এয়ার এশিয়ার আগে এয়ার ফ্রান্স, রয়্যাল ডাচ এয়ারলাইন্স, আইটিসির মতো নামজাদা সংস্থায় কাজ করেছেন।
আইসিসিতে নিয়োগ নিয়ে অঙ্কুর বলেছেন, পেশাদার হিসাবে আইসিসিতে নিয়োগ পেয়ে আমি অভিভূত। পাশাপাশি আমি ক্রিকেটের বড় ভক্ত। ফলে আইসিসির মতো প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পেয়ে দারুণ লাগছে। আমার সমস্ত অভিজ্ঞতা দিয়ে আমি ক্রিকেটের উন্নয়নে কাজ করব।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই আইসিসি চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি শশাঙ্ক মনোহর।












Click it and Unblock the Notifications