অনুশীলনে ধোনি-রায়নার থেকে পিছিয়ে, সমতা ফেরাতে কী করলেন জাদেজা

অনুশীলনে ধোনি-রায়নার থেকে পিছিয়ে, সমতা ফেরাতে কী করলেন জাদেজা

আইপিএল খেলতে দুবাইয়ে পৌঁছে গেলেও এখন মাঠে নামা হচ্ছে না! দুবাই পৌঁছে প্রতিটি দলের ক্রিকেটারদের এখন ছয় দিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। এই সময়ে তিনবার করোনা পরীক্ষা হবে। সেই তিন রিপোর্ট নেগেটিভ এলে, তারপরই ক্রিকেটাররা ট্রেনিংয়ে নামতে পারবেন।

অনুশীলেন ধোনি-রায়নার থেকে পিছিয়ে, সমতা ফেরাতে কী করলেন জাদেজা

চেন্নাই সুপার কিংসের ভারতীয় ক্রিকেটাররা তাই ঘরের মাঠে ক্রিকেট ক্যাম্প করে দুবাই উড়ে যাওয়ায় কিছুটা হলেও প্রস্তুতি সেরে গিয়েছিলেন। কোভিড পরিস্থিতিতে দীর্ঘ চার মাসেরও বেশি সময় ক্রিকেট থেকে দূরে থাকার পর বাইশ গজে প্রত্যাবর্তনের ক্ষেত্রে তাই, অন্য দলগুলির থেকে এগিয়ে রয়েছে চেন্নাই। ব্য়ক্তিগত কারণে সিএসকের এই ট্রেনিংয়ে অবশ্য জাদেজা যোগ দিতে পারেননি। ধোনি-রায়না থেকে সেক্ষেত্রে পিছিয়ে রয়েছেন জা়ড্ডু। আর সেটা ভাবাচ্ছে বলেই কোয়ারেন্টাইনে ফিটনেসে কসরত করে নিজেকে দ্রুত ক্রিকেটে ফেরার জন্য তৈরি করতে শুরু করে দিলেন ভারতীয় অলরাউন্ডার।

অনুশীলনে ধোনি-রায়নার থেকে পিছিয়ে, সমতা ফেরাতে কী করলেন জাদেজা

জিমের সরঞ্জাম তুলে হোটেলের রুমে ওয়ার্কআউট শুরু করে দিয়েছেন জাদেজা। চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। শুধু জাদেজাই নয়, আইপিএলের প্রত্যেক ক্রিকেটারই এখন কোয়ারেন্টাইন পর্বে ফিটনেসে মন দিচ্ছেন। জাদেজার মতোই সুরেশ রায়না, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, ধোনিদের ফিটনেস চর্চা করতে দেখা গিয়েছে। প্রসঙ্গত ১৯ সেপ্টেম্বর থেকে আমিরশাহীতে আইপিএল শুরু হবে। ২৯ মার্চ থেকে লিগ শুরুর কথা থাকলেও করোনা ধাক্কায় তা এখনও শুরু করা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+