স্বাধীনতা দিবসের চমক! লর্ডসে ভারত-ইংল্যান্ড টেস্টের খেলা শুরুর বার্তা দেবেন বাংলার ক্রিকেটার

লর্ডসে চলছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণে ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ টেস্টের সিরিজের দ্বিতীয় টেস্ট। ইতিমধ্যেই জো রুটের অপরাজিত ১৮০ রানে ভর করে ভারতের ৩৬৪ রানের জবাবে ইংল্যান্ড তুলেছে ৩৯১ রান। লিড ২৭ রানের। ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসে আজ দ্বিতীয় ইনিংস শুরু করবেন বিরাট কোহলিরা। তার পাঁচ মিনিট আগে লর্ডস বেল বাজানোর যে রীতি রয়েছে তাতে এবার নাম যুক্ত হবে বাংলার এক মহিলা ক্রিকেটারের।

লর্ডসে খেলা শুরুর বার্তা দেবেন বাংলার ক্রিকেটার

২০০৭ সাল থেকে লর্ডসে টেস্ট শুরুর ঠিক ৫ মিনিট আগে বাজানো হয় লর্ডস বেল। ইডেনে যেমনভাবে লর্ডসের আদলে ইডেন বেল বাজানো হয় খেলা শুরুর আগে। বর্তমান বা প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার কিংবা প্রশাসকদের দিয়েই লর্ডসে বেল বাজানো হয়। গতকাল ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে লর্ডস বেল বাজিয়েছিলেন প্রাক্তন ভারতীয় উইকেটকিপার ফারুখ ইঞ্জিনিয়ার। আজ টেস্টের চতুর্থ দিনে লর্ডস বেল বাজানোর দায়িত্বে রয়েছেন দীপ্তি শর্মা। যিনি উত্তরপ্রদেশের হয়ে ক্রিকেট শুরু করে বিগত কয়েক বছর ধরে বাংলা দলের হয়ে খেলছেন।

দীপ্তি শর্মার টেস্ট অভিষেক হয়েছে ইংল্যান্ডেই, গত জুনে ব্রিস্টলে। দুই ইনিংস মিলিয়ে ৮৩ রান করেছেন। তার মধ্যে দ্বিতীয় ইনিংসে তিনে নেমে মূল্যবান ৫৪ রান করেছিলেন। যার মাধ্যমে টেস্ট বাঁচাতে অন্যতম ভূমিকা নিয়েছিলেন ভারতের এই অলরাউন্ডার। তিনটি উইকেটও পেয়েছেন। সেরা বোলিং ৬৫ রানের বিনিময়ে ৩ উইকেট। ভারতীয় মহিলা দলের হয়ে ২০১৪ সাল থেকে একদিনের আন্তর্জাতিক খেলছেন দীপ্তি। ৬১টি ম্যাচে একটি শতরান ও ১০টি অর্ধশতরান-সহ তাঁর রান রয়েছে ১৫৪১। সর্বাধিক ১৮৮। ২০১৬ সালে টি ২০ আন্তর্জাতিক অভিষেক হয়, খেলেছেন ৫৪টি ম্যাচ। ব্যাট হাতে রান করেছেন ৪৭০, সর্বাধিক অপরাজিত ৪৯। ৫৬টি উইকেটও রয়েছে। সেরা বোলিং ১০ রানের বিনিময়ে ৪ উইকেট।

দ্য হান্ড্রেডে ভারতের যে পাঁচ মহিলা ক্রিকেটার খেলার সুযোগ পেয়েছেন দীপ্তি তাঁদের অন্যতম। তিনি লন্ডন স্পিরিট দলে রয়েছেন। সাতটি ম্যাচে তাঁর ৮টি উইকেট রয়েছে। দুবার ১০ রানের বিনিময়ে দশ উইকেট নিয়েছেন। তার মধ্যে একটি ম্যাঞ্চেস্টার অরিজিনালসের বিরুদ্ধে, সেই ম্যাচে ৩৪ রানের অপরাজিত ইনিংসও খেলেছিলেন দীপ্তি। বার্মিংহাম ফিনিক্সের বিরুদ্ধে ২৮ রান করেছেন। গতকাল ওভালে অবশ্য হেরে গিয়েছে দীপ্তির দল। সেই ম্যাচে তিনি উইকেট পাননি। ১১ রানে অপরাজিত ছিলেন। তারপর আজ তিনি লর্ডসে এক স্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকতে চলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+