টসে জিতে বিশাখাপত্তনমে ব্যাটিং ভারতের, একদিনের ক্রিকেটে ১০০০০ রানের দোরগোড়ায় বিরাট
বিশাখাপত্তনমে আজ দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ভারত এদিন টসে জিতে ব্য়াটিং-এর সিদ্ধান্ত নিয়েছে।
বিশাখাপত্তনমে আজ দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ভারত এদিন টসে জিতে ব্য়াটিং-এর সিদ্ধান্ত নিয়েছে। টস করতে গিয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলি জানান, উইকেট বেশে ভালো এবং শক্ত দেখাচ্ছে। ভারতীয় দলে খলিল আহমেদের স্থানে কুলদীপ যাদব-কে দলে নেওয়া হয়েছে বলে জানান বিরাট কোহলি। দলের বোলিং লাইন-আপ একদম ঠিক আছে বলেও জানিয়ে দেন ভারত অধিনায়ক।
টস হেরে প্রথমে ফিল্ডিং করতে হচ্ছে বলে তিনি এবং তাঁর দল মোটেও হতাশ নন বলেই দাবি করেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অধিনায়ক জাসন হোল্ডার। ১০০ ওভার ম্যাচের পক্ষে পিচ আদর্শ বলেও মন্তব্য করেন তিনি। তবে যত দ্রুত সম্ভব ওয়েস্ট ইন্ডিজের বোলিং লাইনআপ ভারতের মিডল-অর্ডার ব্য়াটিং-কে ধরাশায়ী করার নিশানা নিয়েছে বলেও জানা জাসন। এদিন ওয়েস্ট ইন্ডিজের সিনয়র জাতীয় দলের হয়ে ওবেদ ম্য়াককয়ের অভিষেক হচ্ছে। ম্য়াককয়-কে ওসানে টমাস-এর স্থানে প্রথম একাদশে রাখা হয়েছে।
Kuldeep Yadav replaces Khaleel Ahmed in the Playing XI for #TeamIndia#INDvWI pic.twitter.com/FqYIXq3D6m
— BCCI (@BCCI) October 24, 2018
ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ- কে পাওয়েল, হেমরাজ, হোপ, হেটমিয়ার, স্যামুয়েলস, আর পাওয়েল, জাসন হোল্ডার, নার্সে, বিশু, রোয়াচ, ম্যাককয়।
It is time for the 2nd ODI. Let's do this #TeamIndia. #INDvWI pic.twitter.com/NIeoMePL9m
— BCCI (@BCCI) October 24, 2018
Click it and Unblock the Notifications