Indian Cricket Team: ১১ জনের একসঙ্গে অভিষেক! কার নেতৃত্বে ভারতের প্রথম টি২০ আন্তর্জাতিক জয় কাদের বিরুদ্ধে?

Indian Cricket Team: টি২০ আন্তর্জাতিকে ভারতীয় দলের সোনালি সাফল্য়ের সঙ্গে জড়িয়ে রয়েছে জোহানেসবার্গ। না, শুধু মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০০৭ সালে টি২০ বিশ্বকাপ জেতার জন্য নয়।

জোহানেসবার্গেই ভারত খেলেছিল তাদের প্রথম টি২০ আন্তর্জাতিক ম্যাচ। সেবার দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ভারত একটিই টি২০ আন্তর্জাতিক খেলেছিল। জয়ও ছিনিয়ে নিয়েছিল।

Indian Cricket Team

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত টি২০ বিশ্বকাপ জিতলেও ভারত কিন্তু প্রথম টি২০ আন্তর্জাতিকটি খেলেছিল বীরেন্দ্র শেহওয়াগের নেতৃত্বে। ওই ম্যাচে দক্ষিণ আফ্রিকার শুধু টাইরন হেন্ডারসনের টি২০ আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। আর ভারতের ১১ জনই সেদিন প্রথম টি২০ আন্তর্জাতিকটি খেলেছিলেন।

ভারতের একাদশে ছিলেন বীরেন্দ্র শেহওয়াগ (অধিনায়ক), সচিন তেন্ডুলকর, দীনেশ মোঙ্গিয়া, মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক, সুরেশ রায়না, ইরফান পাঠান, হরভজন সিং, জাহির খান, অজিত আগরকর ও এস শ্রীসন্থ। দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে ছিলেন গ্রেম স্মিথ।

দক্ষিণ আফ্রিকা টস জিতে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ২৬ রান তুলেছিল। আলবি মরকেল সর্বাধিক ২৭ রান করেছিলেন। অজিত আগরকরের টি২০ আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম ওভারটিই ছিল মেডেন। আগরকর ও জাহির খান ২টি করে এবং শ্রীসন্থ, সচিন ও হরভজন নেন ১টি করে উইকেট।

জবাবে খেলতে নেমে ভারত ১৯.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে গিয়েছিল। ফলে ১ বল বাকি থাকতে জয় এসেছিল ৬ উইকেটে। শেহওয়াগ ৩৪, সচিন ১০, মোঙ্গিয়া ৩৮ রান করেছিলেন। চারে নেমে ধোনি আউট হয়েছিলেন শূন্য রানে। দীনেশ কার্তিক ৩১ ও সুরেশ রায়না ৩ রানে অপরাজিত থেকে ম্যাচ জেতান। ম্যাচের সেরা হন দীনেশ কার্তিক। চার্ল ল্যাঙ্গভেল্ট ২টি ও রবিন পিটারসেন নেন ১ উইকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+