India vs West Indies: টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত ভারতের

India vs West Indies: টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত ভারতের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিলে রোহিত শর্মা। নৈশালোকে রান তাড়া করতে স্বচ্ছন্দ বোধ করেন বহু অধিনায়ক। বিশেষ করে রাতের দিকে ডিউ ফ্যাক্টার অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ডিউ ফ্যাক্টারের সুবিধা পাওয়ার জন্যই এই সিদ্ধান্ত রোহিতের।

India vs West Indies: টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত ভারতের

এই ম্যাচে ভারতের জার্সিতে টি-২০ দলে অভিষেক হতে চলেছে রবি বিষ্ণোই-এর। জাতীয় দলের অভিজ্ঞ লেগ স্পিনার যুজবেন্দ্র চহাল বিষ্ণোইয়ের হাতে ক্যাপ তুলে দেন। পাঁচ বোলার নিয়ে দল গড়েছে ভারত। যার মধ্যে স্পিনার রয়েছে দুই জন এবং তিন জন পেসার।

বুধবার টসে জিতে ভারতীয় দলে অধিনায়ক রোহিত শর্মা বলেন, "পিচ নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না কারণ এখানকার পিচ প্রতিবার ভিন্ন আচরণ করে। অস্ট্রেলিয়ায় আয়োজিত বিশ্বকাপকে পাখির চোখ করে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা যেই ভাবে দলকে তৈরি করতে চাইছে সেইটা ঠিক মতো হচ্ছে কি না, দেখতে হবে। দলগত ভাব আমরা ভাল খেলেছি কিন্তু ম্যাচের মধ্যে মাঝে মাঝে যে ভুল ত্রুটিগুলো হচ্ছে সেগুলো ঠিক করতে হবে।" চোটের কারণে কে এল রাহুল ছিটকে যাওয়া এই ম্যাচে রোহিত শর্মার সঙ্গে ওপেনিং-এ নামবেন ঈশান কিষান।

অপর দিকে, চোটের কারণে এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দলে খেলতে পারছেন না তারকা অলরাউন্ডার জেসন হোল্ডার। তাঁর পরিবর্তে রোসটন চেজ'কে সুযোগ দিয়েছে ক্যারিবিয়ান টিম ম্যানেজমেন্ট। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কিরণ পোলার্ডা জানিয়েছেন হোল্ডার ছাড়া ইংল্যান্ডের বিরুদ্ধে যেই দল পঞ্চম টি-২০ ম্যাচটি খেলেছিল সেই দলই ধরে রাখা হয়েছে।

ভারত:

রোহিত শর্মা, ঈশান কিষান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, ভেঙ্কটেশ আইয়ার, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হর্ষল প্যাটেল, যুজবেন্দ্র চহাল, রবি বিষ্ণোই

ওয়েস্ট ইন্ডিজ:

Recommended Video

মাথায় লতা, বুকে সন্ধ্যাকে জড়িয়ে নবদ্বীপ থেকে ইডেনে হাজির ক্রিকেট ভক্ত |Oneindia Bengali

ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার, নিকোলাস পুরান, রোভম্যান পোয়েল, কিরণ পোলার্ড, রোসটন চেজ, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, ওডেন স্মিথ, ফাবিয়ান অ্যালান, শেলডন কর্টরেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+