IND VS WI: সিরিজের শেষ একদিনের ম্যাচে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত ভারতের, দলে চারটি পরিবর্তন

সিরিজের শেষ একদিনের ম্যাচে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত ভারতের, দলে তিনটি পরিবর্তন

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে টসে জিতে ব্যাটং করার সিদ্ধান্ত নিল ভারত। চোটের কারণে এই ম্যাচেও খেলছেন না ওয়েস্ট ইন্ডিজের নিয়মিত অধিনায়ক কিরণ পোলার্ড। তাঁর পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব সামলাবেন নিকোলাস পুরান।

IND VS WI: সিরিজের শেষ একদিনের ম্যাচে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত ভারতের, দলে তিনটি পরিবর্তন

এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জেতা ভারতের দলে চারটি পরিবর্তন হয়েছে। দলে এসেছেন লোকেশ রাহুলের পরিবর্তে দলে এসেছেন শিখর ধাওয়ান, যুজবেন্দ্র চহালের পরিবর্তে দীর্ঘদিন পর দলে ফিরেছেন কুলদীপ যাদব, শার্দূল ঠাকুরের পরিবর্তে প্রথম একাদশে এসেছেন দীপক চাহার এবং মিডল অর্ডারে দীপক হুডার পরিবর্তে দলে জায়গা পেয়েছন শ্রেয়াস আইয়ার। যদিও টসের পর রোহিত জানিয়েছিলেন দলে তিনটি পরিবর্তন এসেছে। তবে ফাইনাল টিম লিস্ট অনুযায়ী চারটি পরিবর্তন দলে করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

এ দিস জিতে রোহিত শর্মা বলেছেন, "আমরা সব সময়েই টসে জিতে ব্যাটিং করতে চাই। বোর্ডে রান তুলে বোলারদেরকে সুযোগ দিতে চাই। আমাদের বোলিং ইউনিট দারুণ পারফর্ম করছে। এই ম্যাচের দলে তিনটি পরিবর্তন রয়েছে। কে এল, হুডা এবং চহাল বাইরে গিয়েছে, দলে ফিরেছে কুলদীপ, শ্রেয়াস এবং ধাওয়ান।"

ভারতের মতো চারটি পরিবর্তন না করলেও হোয়াইটওয়াশের লজ্জা থেকে রক্ষা পাওয়ার জন্য দলে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছেন ওয়েস্ট ইন্ডিজ দলের স্যান্ড ইন অধিনায়র নিকোলাস পুরান। টস হারলেও প্রথমে বোলিং করার সুযোগ পেয়ে তিনি খুশি। পুরান বলেন, "আমি এই বারও বোলিং প্রথমে বোলিং করার সিদ্ধান্তই নিতাম। শেষ বার আমরা নিজেদের কাজটা ঠিক মতো করতে পারিনি, তবে এই বার আশা করি করতে পারব। ব্যাটসম্যানদের দীর্ঘ সময় ব্যাটিং করতে হবে এবং দায়িত্ব অন্যের উপর ছাড়লে চলবে না। ম্যাচে গুরুত্বপূর্ণ সময়গুলিতে আমাদের জিততে হবে। দলে একটা পরিববর্তন রয়েছে আকিল হোসেনের পরিবর্তে দলে এসেছেন হেডেন ওয়ালস।"

ভারত:

রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ।

ওয়েস্ট ইন্ডিজ:

ব্র্যান্ডন কিং, সাই হোপ, ড্যারেন ব্র্যাভো, শামার ব্রুকস, নিকোলাস পুরান, ওডিয়ান স্মিথ, জেসন হোল্ডার, ফ্যাবিয়ান অ্যালান, আলজারি জোসেফ, হেডেন ওয়ালস, কেমার রোচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+