IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত রোহিত শর্মার, দলে একাধিক পরিবর্তন

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত রোহিত শর্মার, দলে একাধিক পরিবর্তন

আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক সিরিজ খেলতে চলেছে ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া যার প্রথম ম্যাচটি খেলা হচ্ছে বুধবার তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে। বিশ্বকাপের আগে দুই দল ভারত এবং দক্ষিণ আফ্রিকা'র টিম ম্যানেজমেন্ট দেখে নিতে চাইবে ক্রিকেটাররা কতটা তৈরি বিশ্বকাপের আগে। সদ্যই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ২-১ ব্যবধানে টি-২০ সিরিজ জিতেছে ভারত।

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত রোহিত শর্মার, দলে একাধিক পরিবর্তন

তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একাদশের চার জন নিয়মিত ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ভারতীয় দলে খেলছেন রবিচন্দ্রন অশ্বিন, ঋষভ পন্থ, দীপক চাহার, অর্শদীপ সিং। বিশ্রাম দেওয়া হয়েছে হার্দিক পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহ'কে।

বিশ্বকাপের আগে পুরো দলকেই ঘুরিয়ে ফিরেয়ে খেলিয়ে দেখে নিতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অপর দিকে, পুরো শক্তি নিয়েই মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। প্রথম একাদশে বিশেষ কোনও পরিবর্তন আনেনি দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট।

ভারত:

রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, হর্ষল প্যাটেল, দীপক চাহার, অর্শদীপ সিং

দক্ষিণ আফ্রিকা:

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), তেম্বা বাভুমা (অধিনায়ক), রিলে রসৌ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, ওয়েন পার্নেল, কাগিসো রাবাডা, আনরিখ নরকিয়া, কেশব মহারাজ, তাব্রেজ শামসি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+