কেপ টাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টস জিতে ব্যাটিং ভারতের, দেখে নিন দুই দলের প্রথম একাদশ

সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার দুর্গ ভারত দখল করেছিল প্রথম টেস্ট ১১৩ রানে জিতে। জোহানেসবার্গে আবার এবারই প্রথম টেস্টে ভারতকে হারাতে সক্ষম হয়েছে প্রোটিয়ারা, ডিন এলগারের দল ৭ উইকেটে টেস্ট জিতে সিরিজে সমতা ফেরায়। দক্ষিণ আফ্রিকায় ভারত কখনও টেস্ট সিরিজ জেতেনি, আবার কেপ টাউনে ভারত কখনও জিতেও পারেনি। এই আবহে আজ সিরিজ নির্ণায়ক তৃতীয় টেস্টে টস জিতে ব্যাটিং নিলেন বিরাট কোহলি।

বিরাটের কামব্যাক

ভারতীয় দলে ফিরেছেন অধিনায়ক বিরাট কোহলি। বাদ পড়েছেন হনুমা বিহারী। মহম্মদ সিরাজের জায়গায় খেলছেন উমেশ যাদব। দক্ষিণ আফ্রিকা দল অপরিবর্তিত। ফাইনাল ফ্রন্টিয়ারে ভারতের সামনে রয়েছে প্রোটিয়াদের দেশে ঐতিহাসিক সিরিজ জয়ের হাতছানি। আজ যেমন বিরাট কোহলির কন্যা ভামিকার জন্মদিন, তেমনই জন্মদিন হেড কোচ রাহুল দ্রাবিড়েরও। বিরাট কোহলি টস জেতার পর বলেন, উইকেটে ঘাস রয়েছে। তবে বড় রান তোলাই আমাদের লক্ষ্য। সেটা হলে বোলারদের দায়িত্ব পালন করা সহজ হবে। আজ কেপ টাউনে শততম টেস্ট খেলতে নামার কথা ছিল বিরাটের। কিন্তু আপার ব্যাক স্প্যাজমের কারণে খেলতে পারেননি। বিরাট বলেন, আগের টেস্টের সকালেই পিঠে ব্যথা ও অস্বস্তি অনুভব করি। তবে তিন দিনেই তা সেরে গিয়েছে। ইশান্ত শর্মা ও উমেশ যাদবের মধ্যে একজনকে বেছে নেওয়া কঠিন বলে উল্লেখ করে বিরাট বলেন, উমেশ দারুণ বোলিং করছেন। সবমিলিয়ে আমাদের রিজার্ভ বেঞ্চ যথেষ্ট শক্তিশালী।

আত্মবিশ্বাসী দ্রাবিড়

রাহুল দ্রাবিড় বলেন, দলের স্পিরিট ও এনার্জি দারুণ জায়গাতেই রয়েছে। সিরিজ যেখানে দাঁড়িয়ে সেখানে আলাদা করে মোটিভেট করার দরকার পড়ে না। জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকা ভালো খেলে ২৪০ রানের টার্গেট পূরণ করেছে। উইকেট থেকে যতটা ফায়দা বোলাররা পেতে পারেন বলে আমরা আশা করেছিলাম, সেই সহায়তা মেলেনি। প্রথম ইনিংসে ৫০-৬০ রান বেশি যদি করা যেত আর দ্বিতীয় ইনিংসে শট সিলেকশন কিছুটা ভালো হলে ম্যাচের অন্যরকম ফল হতে পারতো। তবে যে জায়গাগুলিতে খামতি ছিল সেগুলি নিয়ে আমরা আলোচনা করেছি। আশা করি, কেপ টাউন টেস্টে আগামী পাঁচ দিন আমাদের দলের পারফরম্যান্স আগের তুলনায় ভালো হবে। সিরিজের প্রথম দিনেই ৩ উইকেট হারিয়ে আমরা ২৭২ তুলেছিলাম। ফলে আমাদের ব্যাটাররা ভালো পারফর্ম করতে সক্ষম। স্কোরবোর্ডে ভালো রান তুলে ফেলতে পারলে এই টেস্টটিও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।

প্রোটিয়াদের টস হারের হ্যাটট্রিক

টানা তিনটি টেস্টে টস হারার পর ডিন এলগার বলেন, নিউল্যান্ডসের উইকেটে প্রথমে ব্যাটিং নিতেই চায় কোনও দল। তবে আজ মেঘলা আবহাওয়া থাকায় প্রথমে বোলিংও ইতিবাচক হতেই পারে। একঝাঁক তারকা ক্রিকেটের অবসরে তরুণ ক্রিকেটারদের রেখে গড়া দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী জোহানেসবার্গ জয়ের নায়ক ডিন এলগার।

ইশান্ত ব্রাত্যই

এদিকে, ইশান্ত শর্মা এই টেস্টেও সুযোগ না পাওয়ায় তাঁর কেরিয়ার যে প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে গেল তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ইংল্যান্ডে চোটের কারণে বাদ পড়ার পর দক্ষিণ আফ্রিকায় একটি টেস্টেও জায়গা পেলেন না ১০৫টি টেস্ট খেলা ইশান্ত। উমেশকে খেলানোর পিছনে বিরাটের যুক্তিও তাই অনেকেই ভালোভাবে নিতে পারছেন না।

ভারত- লোকেশ রাহুল, ময়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, উমেশ যাদব

দক্ষিণ আফ্রিকা- ডিন এলগার (অধিনায়ক), এইডেন মার্করাম, কিগান পিটারসেন, রাসি ভ্যান ডার ডুসেন, তেম্বা বাভুমা, কাইল ভেরেইন (উইকেটকিপার), মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, ডুয়ান অলিভিয়ের, লুঙ্গি এনগিডি।

(ছবি- বিসিসিআই টুইটার)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+