অনন্য রেকর্ড গড়লেন দীপক হুডা, তাঁর খেলা মানেই কি ভারতের জয় নিশ্চিত?

অনন্য রেকর্ড গড়লেন দীপক হুডা, তাঁর খেলা মানেই কি ভারতের জয় নিশ্চিত?

জিম্বাবোয়েকে দ্বিতীয় একদিনের ম্যাচে হারারেতে হারানোর সঙ্গেই এক অনন্য নজির তৈরি করলেন ভারতীয় অলরাউন্ডার দীপক হুডা। আন্তর্জাতিক ক্রিকেটে হুডার অভিষেকের পর থেকে তিনি যতগুলি ম্যাচে খেলেছেন তার প্রতিটাতেই জিতেছে ভারত।

দীপক হুডারঅনন্য রেকর্ড:

দীপক হুডারঅনন্য রেকর্ড:

জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে হারারেতে ভারতের জয়ের সঙ্গেই এক অনন্য নজির তৈরি করলেন ভারতীয় অলরাউন্ডার দীপক হুডা। ভারতীয় দলে অভিষেকের পর থেকে যতগুলি ম্যাচ খেলেছেন তিনি তার প্রতিটাতেই জিতেছে ভারত। সে যে ফরম্যাটেই হোক। ভারতের জার্সিতে এখনও পর্যন্ত মোট ১৬টি ম্যাচ খেলেছেন হুডা। এর মধ্যে ৭টি ওডিআই জিতেছে ভারত এবং ৯টি টি-২০ ম্যাচ জিতেছে। এত দিন পর্যন্ত এই রেকর্ড দখলে ছিল রোমানিয়ার সাত্বিক নাদিগোটিয়া।

সাত্বিক নাদিগোটিয়ার রেকর্ড:

সাত্বিক নাদিগোটিয়ার রেকর্ড:

জাতীয় দলের জার্সিতে সাত্বিক নাদিগোটিয়ার অভিষেকের পর লাগাতার ১৫ ম্যাচে অপরাজিত ছিল রোমানিয়া। সাত্বিক ছাড়া এই রকমই রেকর্ড রয়েছে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার এবং রোমানিয়ারই শান্তনু বসিষ্ঠের। শান্তনু এবং ডেভিড উভয়ই অভিষেকের পর ১৩ ম্যাচে অপরাজিত ছিল তাঁদের নিজেদের জাতীয় দল রোমানিতা এবং দক্ষিণ আফ্রিকা।

ভারতের জার্সিতে এখনও পর্যন্ত হুডার পারফরম্যান্স:

ভারতের জার্সিতে এখনও পর্যন্ত হুডার পারফরম্যান্স:

দেশের হয়ে এখনও পর্যন্ত ৭টি ওডিআই ম্যাচে ১৪০ রান করেছেন হুডা। এই ফরম্যাটে এখনও পর্যন্ত তাঁর সংগ্রহ ৩ উইকেট। টি-২০ ক্রিকেটে ৯ ম্যাচে দীপক হুডা করেছেন ২৭৪ রান, তাঁর সর্বোচ্চ ১০৪ রান। টি-২০ ক্রিকেটে এখনও একটিও উইকেট পাননি তিনি।

জিম্বাবোয়ের বিরুদ্ধে দীপক হুডার পারফরম্যান্স:

জিম্বাবোয়ের বিরুদ্ধে দীপক হুডার পারফরম্যান্স:

জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ব্যাটিং করার প্রয়োজন পড়েনি হুডার। শুভমন গিল এবং শিখর ধাওয়ানই ম্যাচ বের করে দিয়েছিলেন। বোলিংও করতে হয়নি ওই ম্যাচে। দ্বিতীয় এক দিনের ম্যাচে ব্যাট হাতে ২৫ রান করেন হুডা এবং দুই ওভার হাত ঘুরিয়ে ৬ রান দিয়ে এক উইকেট শিকার করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+