India Women's Team: ভারতীয় মহিলা দলেও আছেন বেন স্টোকস! নাম ফাঁস করলেন হরমনপ্রীতদের হেড কোচ
ইংল্যান্ডের মহিলা দলের বিরুদ্ধে একমাত্র টেস্টে বিরাট জয় পেয়েছে হরমনপ্রীত কৌরের দল। মহিলাদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রানে জয় পাওয়ার নজির সৃষ্টি করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ভারতের জয়ের গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন দীপ্তি শর্মা। ব্যাট হাতে ৬৭ রান করার পর দুই ইনিংস মিলিয়ে দীপ্তির সংগ্রহ ৯ উইকেট। ফলে ম্যাচের সেরাও তিনি।
উত্তরপ্রদেশের আগ্রায় জন্ম দীপ্তির। সেখানেই তাঁর ক্রিকেটের হাতেখড়ি।বাংলায় জন্ম না হলেও ক্রিকেটের সূত্রেই দীপ্তির সঙ্গে বং কানেকশান তৈরি হয়েছে। কিন্তু জানেন কী ভারতীয় দলে দীপ্তির আছে একটি ছদ্মনাম। সেই নামের বাংলার ক্রিকেটারকে ডাকেন সতীর্থরা। ভারতীয় মহিলা দলের কোচ অমল মজুমদার দীপ্তির নাম রসহ্য ফাঁস করেছেন। কী সেই নাম?

কিন্তু কীভাবে এত জোরে থ্রো করতে পারেন? এই প্রসঙ্গে দীপ্তি ফিরে গিয়েছেন শৈশবে। তাঁর কথায়, ছোটবেলায় মাঠের ধারে বসে ভাই ও তার বন্ধুদের খেলা দেখতাম। ওদের খেলা দেখার জন্য আমি মাঠের ধারে বসে থাকতাম। একদিন আমার কাছে একটি বল চলে আসে। আমি সেই বল থ্রো করলে, ডিরেক্ট থ্রো-তে উইকেট ভেঙে যায়। সেখান থেকেই আমার ক্রিকেটের যাত্রা শুরু।'
বেন স্টোকসকে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বলা হয়। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং উভয় বিভাগেই তাঁর দক্ষতা প্রশ্নাতীত। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে একইরকমভাবে নিজের অলরাউন্ড দক্ষতার ছাপ রেখেছেন বাংলার দীপ্তি। ব্যাট হাতে যেমন অর্ধশতরান করেছেন তেমনই বল হাতে প্রথম ইনিংসে পাঁচ এবং দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিয়েছেন।
ম্যাচ জিতে ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত বলেন, প্রথম ৪০ মিনিট খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আমরা ভেবেছিলাম যদি আমরা কয়েকটা উইকেট পেতে পারি, তাহলে সেটা আমাদের খেলা জিততে সাহায্য করবে। আমি জানি ভবিষ্যতে আমি অর্ধশতরান ও সেঞ্চুরি করার আরও সুযোগ পাব।'












Click it and Unblock the Notifications