IND-W vs SA-W: ব্যাট হাতে রেকর্ডের পর বোলিংয়েও চমক স্মৃতির, প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের

ব্যাট হাতে রেকর্ডের পর বল হাতে কামাল করলেন স্মৃতি মান্ধানা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে দাপট ভারতীয় দলের দলের সহঅধিনায়কের। প্রথম ম্যাচ জিতে এগিয়ে ছিল ভারত। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে ফেলল ভারতীয় মহিলা দল।

এই ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা ওলভার্ড। প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন স্মৃতি মান্ধানা। এ দিন দ্বিতীয় ওয়ান ডে-তেও সেঞ্চুরি। মেয়েদের ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে টানা দু-ম্যাচে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন।বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ১২০ বলে ১৩৬ রানের আগ্রাসী ইনিংস খেলে মাঠ ছাড়েন তিনি। মারেন ১৮টি চার ও ২টি ছক্কা। মন্ধনা এদিন ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন ৪৬ বলে। তিনি শতরানের গণ্ডি টপকান ১০৩টি বল খেলে।

পরপর দুইটি একদিনের ম্যাচে শতরান, ভারতেরই নয়, বরং এশিয়ার আর কোনও মহিলা ক্রিকেটারের এই নজির নেই। মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড ছিল কিংবদন্তি মিতালি রাজের। ভারতের প্রাক্তন অধিনায়ক তথা প্রিয় মিতু-দির রেকর্ডে ভাগ বসালেন স্মৃতি। দু-জনের সেঞ্চুরি সংখ্যা এখন সাত। এর পর মিতালিকে ছাপিয়ে যাওয়ার সুযোগ থাকবে স্মৃতির কাছে।

স্মৃতি-হরমনপ্রীতের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে ৩২৬ রানের বিশাল টার্গেট দেয় ভারত। কিন্তু ভারতীয় দলের জয় খুব সহজে এল না। ম্যাচ গড়াল শেষ ওভার পর্যন্ত। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ইনিংস থামল ৩২১ রানে। ৪ রানে জয় পেল ভারত।লরা ওলভার্ড শতরান করলেন।

ব্যাট হাতেউ শুধু নয় বোলিংয়েও কার্যকরী ভূমিকা নিলেন স্মৃতি। দক্ষিণ আফ্রিকা ইনিংসের ১৫তম ওভারে বোলিংয়ে আনা হয় ভাইস ক্যাপ্টেন স্মৃতি মান্ধানাকে। বোলিংয়ে এসে দ্বিতীয় ডেলিভারিতেই উইকেট। কাট করতে চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকা ব্যাটার সুনে লুস। উইকেটের পিছনে ক্যাচ নেন কিপার রিচা ঘোষ।বিরাটও স্মৃতি দু-জনেরই জার্সি নম্বর ১৮। বোলিং অ্যাকশনও একই। একই কথায় স্মৃতি বিজড়িত হয়ে থাকল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+