কোনও মতে হোয়াইটওয়াশ বাঁচাল ভারত, শেষ ম্যাচে জয়ের ছন্দ খুঁজে পেলেন মিতালি-ঝুলনরা
কোনও মতে হোয়াইটওয়াশ বাঁচাল ভারত, শেষ ম্যাচের জয়ের ছন্দ খুঁজে পেলেন মিতালি-ঝুলনরা
কোনও ক্রমে হোয়াইটওয়াশ বাঁচালো ভারতীয় মহিলা দল। ৪-০ ব্যবধানে পিছিয়ে থেকে সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমেছিল ভারত। শেষ ম্যাচে ছন্দে থাকা নিউজিল্যান্ড জিতলেই হোয়াইটওয়াশ করে ফেলত মিতালি রাজের দলকে। মহিলা বিশ্বকাপের আগে যা জোর ধাক্কা দিত ভারতীয় শিবিরের আত্মবিশ্বাসে। লাগাতার হারে বিধ্বস্ত দল শেষ ম্যাচে জয় পাওয়ায় কিছুটা হলেও হারানো আত্মবিশ্বাস ফিরে পাবে এমনটা আশা করা যায়। এই ম্যাচে ছয় উইকেটে জিতল ভারত।

এ দিন প্রথমে ব্যাটিং করে ভারতের জন্য ২৫২ রানের টার্গেট রাখে নিউজিল্যান্ডের মহিলা দল। নির্ধারিত ৫০ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ছিল ২৫১/৯। নিউজিল্যান্ডের আমেলিয়া কির ৬৬ রানের ইনিংস খেলেন নিউজিল্যান্ডের হয়ে।এছাড়াও রান পেয়েছেন কিউয়ি মহিলা দলের সোফি ডিভাইন, হ্যালে জেনসন এবং লরেন ডাউন। ডাউন এবং জেসন ৩০ রান করে করেছেন। অধিনায়ক ডিভাইনের ব্যাট থেকে এসেছে ৩৪ রান।
এই ম্যাচে ভারতের হয়ে দু'টি করে উইকেট পেয়েছেন দীপ্তি শর্মা, স্নেহ রানা, রাজেশ্বরী গায়েকোয়াড়। একটি করে উইকেট পয়েছেন মেঘনা সিং এবং পুনম যাদব। ৭ ওভার বল করে একটিও উইকেট পাননি ঝুলন গোস্বামী।
জবাবে ব্যাটিং করতে নেমে শেষ চার ম্যাচে তাসের ঘরের মতো ভেঙে পড়া ভারতীয় দলের মহিলা ব্যাটারদের বেশ মজবুদ দেখায়। স্মৃতি মন্ধনা, হরমনপ্রীত কৌর, মিতালি রাজ- প্রত্যেকেই বড় রান পেয়েছেন। যদিও এই ম্যাচে ছন্দ খুঁজে পেতে ব্যর্থ হয়েছেন অভিজ্ঞ ওপেনার শেফালি বর্মা, ব্যর্থ হয়েছেন দীপ্তি শর্মাও। এই ম্যাচে স্মৃতির ব্যাট থেকে আসে ৮৪ বলে ৭১ রানের ইনিংস, ৬৬ বলে ৬৩ রান করেন হরমনপ্রীত কৌর। ভারতীয় ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকা অধিনায়ক মিতালি রাডের ব্যাট থেকে এসেছে ৫৭ রানের অপরাজিত ইনিংস।
নিউজিল্যান্ডের হয়ে এই ম্যাচে একটি করে উইকেট পেয়েছেন হ্যালি জেনসন, হান্নহ রো, ফ্রান জোনাস, আমিলিয়া কির। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন স্মৃতি মন্ধনা। প্রত্যাশিত ভাবেই সিরিজের সেরার পুরস্কার পেয়েছেন আমিলিয়া কির।












Click it and Unblock the Notifications