IND-W vs WI-W: মান্ধানার নজিরের পর হারলিনের শতরান, ওয়েস্ট ইন্ডিজকে ODI সিরিজেও হারাল ভারত

IND-W vs WI-W: টি২০ আন্তর্জাতিকের পর ওয়েস্ট ইন্ডিজের মহিলা দলের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক সিরিজ জিতে নিল ভারত। তাও এক ম্যাচ বাকি থাকতেই।

হারলিন দেওল পেলেন প্রথম ওডিআই শতরান। ভারত তুলল মহিলাদের ওডিআইয়ে যুগ্ম সর্বাধিক স্কোর। অনন্য নজির গড়লেন স্মৃতি মান্ধানাও।

IND-W vs WI-W

ভদোদরার কোতাম্বি স্টেডিয়ামে ভারত টস জিতে ব্য়াটিং নিয়েছিল। ৫০ ওভারে হরমনপ্রীত কৌরের দল তোলে ৫ উইকেটে ৩৫৮। তিনে নেমে ১৬টি চারের সাহায্যে ১০৩ বলে ১১৫ করেন হারলিন। জেমাইমা রডরিগেজ করেন ৫২।

ওপেনার প্রতীকা রাওয়াল কেরিয়ারের দ্বিতীয় ওডিআইয়ে করেন ৮৬ বলে ৭৬। তিনি ১০টি চার ও একটি ছয় মেরেছেন। চলতি বছর ওডিআইয়ে সর্বাধিক রান সংগ্রহকারী স্মৃতি মান্ধানা এদিন ৪৭ বলে ৫৩ রান করেন সাতটি চার ও ২টি ছয়ের সাহায্যে। ফলে টানা ৬টি আন্তর্জাতিক ম্যাচে স্মৃতি পঞ্চাশের বেশি রান করলেন। ওপেনিং জুটিতেই ওঠে ১১০ রান।

হরমনপ্রীত ১৮ বলে ২২ রান করে আউট হন। রিচা ঘোষ ৬ বলে ১৩ ও দীপ্তি শর্মা ৫ বলে ৪ রানে অপরাজিত থাকেন। ডিয়ান্ড্রা ডটিন, অ্যাফি ফ্লেচার, জাইদা জেমস ও কিয়ানা জোসেফ একটি করে উইকেট তুলে নেন।

জবাবে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৪৬.২ ওভারে ২৪৩ রানেই গুটিয়ে যায়। অধিনায়ক হেইলি ম্যাথুজ ওপেন করতে নেমে ১৩টি চারের সাহায্যে ১০৯ বলে ১০৬ রান করেন। শেমেইন ক্যাম্পবেল ৩৮, জাইদা জেমস ২৫ ও ফ্লেচার ২২ রান করেন।

ভারতের সফলতম বোলার প্রিয়া মিশ্র। তিনি ৯.২ ওভারে ৪৯ রান দিয়ে তিনটি উইকেট পেলেন। দীপ্তি শর্মা ১টি মেডেন-সহ ৯ ওভারে ৪০, তিতাস সাধু ১০ ওভারে ৪২ ও প্রতীকা রাওয়াল ৫ ওভারে ৩৭ রান দিয়ে ২টি করে উইকেট দখল করেন। রেণুকা সিং পেলেন ১ উইকেট। শুক্রবার হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে তৃতীয় তথা শেষ ওডিআইয়ে খেলতে নামবে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+