Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মাস্ট উইন ম্যাচে দক্ষিণ আফ্রিকার সামনে বড় রানের টার্গেট রাখল মিতালি রাজের দল

মাস্ট উইন ম্যাচে দক্ষিণ আফ্রিকার সামনে বড় রানের টার্গেট রাখল মিতালি রাজের দল

আইসিসি মহিলা বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচে রবিবার মুখোমুখি হয়েছে ভারতীয় দল। শেষ চারে জায়গা করতে হলে এই ম্যাচ থেকে জয় প্রয়োজন ভারতের। বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার মহিলা দলের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে ভারতীয় মহিলা দলের সংগ্রহ ২৭৪/৭।

মাস্ট উইন ম্যাচে দক্ষিণ আফ্রিকার সামনে বড় রানের টার্গেট রাখল মিতালি রাজের দল

মাস্ট উইন ম্যাচে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধআন্ত নেন ভারতীয় দলের অধিনায়ক মিতালি রাজ। প্রথম উইকেটে ৯১ রানের পার্টনারশিপ গড়েন স্মৃতি মন্ধনা এবং শেফালি বর্মা। স্মৃতি মন্ধনার ব্যাট থেকে আসে ঝকঝকে ৭১ রানের ইনিংস। শেফালি বর্মা করেন ৫৩ রান। ভালই খেলছিলেন এই ওপেনার কিন্তু ভুল বোঝাবুঝির শিকার হয়ে রান আউট হন শেফালি।

দ্বিতীয় উইকেটটি দ্রুতই হারায় ভারত। মাত্র ২ রানে প্যাভিলিয়নে ফেরেন যশতিকা ভাটিয়া। ৯৬/২ রানে কিছুটা বিপাকে পড়া ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন অধিনায়ক মিতালি রাজ। মিঠুর ব্যাটে টুর্নামেন্টের প্রথম দিকে রানের খরা চললেও গুরুত্বপূর্ণ সময়ে তাঁর ফর্মে ফেরাটা দরকার ছিল। অভিজ্ঞ এই ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬৮ রানের ইনিংস খেলেন। ৮টি চার দিয়ে তাঁর ইনিংস সাজানো ছিল।

মহিলা ক্রিকেটের অন্যতম আইকন মিতালি রাজের মতোই এই ম্যাচে রান পেয়েছেন অফ ফর্মে থাকা হরমনপ্রীত কউর। দুই রানের জন্য অর্ধ শতরান হাতছাড়া করেন হরমনপ্রীত। ৪৮ রান করেন পঞ্জাবে এই তরুণ ক্রিকেটার।

ভারতের অলরাউন্ডার এই ম্যাচে দলকে নির্ভরতা দিতে পারেনি। পূজা ভাস্ত্রকর, রিচা ঘোষের মতো ব্যাটার গুরুত্বপূর্ণ ম্যাচে খুব বেশি অবদান রাখতে পারলেন না। বাংলার ঋচা করেন ৮ রান। পূজা করেন মাত্র ৩ রান।

দক্ষিণ আফ্রিকার হয়ে দু'টি করে উইকেট পেয়েছেন শাবনিম ইসমাইল এবং মাসাবাটা ক্লাস। একটি করে উইকেট শিকার আয়াবোঙ্গা ঈাশা এবং ক্লয় টাইরনের।

এই ম্যাচে চোটের কারণে প্রথম একাদশে সুযোগ পাননি মহিলা ক্রিকেটের কিংবদন্তি ঝুলন গোস্বামী। সাইড স্ট্রেনের কারণে বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ এই পেসারকে। ঝুলনের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন মেঘনা সিং। নিউজিল্যান্ডে কেরিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলছেন ঝুলন গোস্বামী। এর আগে পর্যন্ত বিশ্বকাপের একটি ম্যাচেও প্রথম একাদশের বাইরে ছিলেন না ঝুলন কিন্তু চোটের কারণে ৩৯ বছর বয়সী ক্রিকেটারকে গুরুত্বপূর্ণ ম্যাচে দলের বাইরে থাকতে হল। ঝুলনের পরিবর্তে প্রথম একাদশে সুযোগ পেয়েছেন তরুণ পেসার মেঘনা সিং।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+