India Women Cricket Team: দুরন্ত পারফরম্যান্স জেমিমার, বাংলাদেশের বিরুদ্ধে সমতা ফেরাল ভারত

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে জয়ে ফিরল ভারত। জেমিমা রদ্রিগেজের ব্যাটিং-বোলিং দুই বিভাগে দুরন্ত পারফরনম্যান্সে ভর করে দ্বিতীয় একদিনের ম্যাচে ১০৮ রানে জয় হাসিল করল ভারতীয় মহিলা দল। ফলে সিরিজের ফল ১-১। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে হরমনপ্রীতদের। ফলে সেই টার্গেট মাথায় নিয়েই এদিন খেলতে নামে তারা।

শেষ টি টোয়েন্টি ম্যাচে হারের পর প্রথম একদিনের ম্যাচেও হারতে হয় হরমনপ্রীত কৌরের দলকে। ফলে শের ই বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় একদিনের ম্যাচ ছিল ভারতীয় প্রমীলা বাহিনির কাছে ডু অর ডাই।

ভারত

ঘরের মাঠে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার প্রিয়া পুনিয়ার উইকেট হারায় ভারতীয় দল। যস্তিকা ভাটিয়াও রান পাননি। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে তিনি ৩৬ রান করে আউট হন স্মৃতি মান্ধানা। তাঁর ফর্মে না থাকাটা দলের কাছে একটা চিন্তার কারণ দলের কাছে।

ম্যাচে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে দলের হাল ধরেন জেমিমা। দ্রুত ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে থাকেন ভারতীয় দলের এই অল রাউন্ডার। জেমাইমা এক দিকে রান করায় কিছুটা সময় পান হরমন। তাঁরা দলের রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। দুই ব্যাটারের মধ্যে ১৩১ রানের জুটি হয়।


ব্যাট হাতে হরমনপ্রীত কৌর ৮৮ বলে ৫২ রান করেন। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল মাত্র ৩টি বাউন্ডারির সৌজন্যে। অপরদিকে জেমিমা করেন ৭৮ বলে মাত্র ৮৬ রান ৯টি বাউন্ডারির সৌজন্যে। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৮ রান করে ভারত। বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন ও নাহিদা আখতার দু'টি করে এবং মারুফা আখতার ও রাবেয়া খান একটি করে উইকেট নেন।

ভারত

জবাবে ব্যাট করতে নেমে ৩৫.১ ওভারে ১২০ রানেই অল আউট হয়ে যায় বাংলাদেশ। পদ্মাপারের দলের শেষ সাত উইকেট পড়ে যায় মাত্র ১৪ রানে। বল হাতে চার উইকেট নেন জেমিমা। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে একদিনের ম্যাচে অর্ধশতরান এবং চার উইকেট নিলেন জেমিমা। আগামী ২২ জুলাই সিরিজের শেষ তথা নির্ণায়ক ম্যাচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+