প্যাড-আপের কারণ জানালেন মিতালি, অতীত ভুলে নতুন লক্ষ্যে অবিচল রমেশও
একটি টেস্ট এবং তিনটি করে একদিনের আন্তর্জাতিক ও টি ২০ ম্যাচ খেলতে কালই লন্ডন উড়ে যাবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। তার আগে মুম্বইয়ের টিম হোটেল থেকেই ভার্চুয়াল সাংবাদিক সম্মেলন করলেন কোচের পদে পুনর্বহাল হওয়া রমেশ পওয়ার ও অধিনায়ক মিতালি রাজ। দুজনের তিক্ত সম্পর্ক ও বাকযুদ্ধ নিয়ে পরিস্থিতি সরগরম হয়েছিল ২০১৮ সালে টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের পরাজয়ের পর। যদিও সেই অধ্যায়কে অতীত বলে চিহ্নিত করে একসঙ্গে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাই উঠে এল মিতালি আর রমেশের কথায়।
💬💬: The team is thankful to BCCI for putting together a tour in the UK: Head Coach @imrameshpowar #TeamIndia pic.twitter.com/rprEp65N5H
— BCCI Women (@BCCIWomen) June 1, 2021

নজরে রমেশ-মিতালি
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ২০১৮ সালে টি ২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদধে সেই বিতর্কিত সেমিফাইনালে দল থেকে বাদ দেওয়া হয়েছিল মিতালিকে। অন্যায়ভাবে বাদ পড়ার পর কোচ পওয়ারকে লক্ষ্য করে তীব্র বিষোদ্গার করেছিলেন ভারতীয় দলের হয়ে দুই দশকের বেশি খেলা অভিজ্ঞ এই ক্রিকেটার। তারপর রমেশকে সরানো হয়েছিল কোচের পদ থেকে। ফের তিনি কোচের পদে এসে দল নিয়ে ইংল্যান্ড যাবেন।

অতীত ভুলে
মিতালি অবশ্য আগেই অতীতের ওই ঘটনা ভুলে এগিয়ে চলার কথা বলেছিলেন। কিন্তু এদিন ফের সেই প্রশ্নের মুখে পড়ে একই সুরে মিতালি রাজ বলেন, অতীতের সেই ঘটনাটিকে কি আমরা পিছনে ফেলে রাখতে পারি না? ২০১৮ সালের ঘটনার পর তিন বছর পেরিয়ে এখন ২০২১। সামনে অনেক সিরিজ। সেদিকেই আমাদের ফোকাস। ওই ঘটনা আর স্মরণে রাখতে চাই না।

সুখের সংসার
রমেশ পওয়ার বলেন, ভারতীয় মহিলা ক্রিকেট দলে কী হচ্ছে তা নিয়ে জল্পনা বন্ধ হোক। আমার সকলের সঙ্গে কথা হয়েছে। না হলে আমি দলের দায়িত্ব নিতে আসতাম না। সামনে আমাদের দলের বৃহত্তর ক্ষেত্রে অনেক বড় লক্ষ্য, দায়িত্ব ও প্রমাণের সুযোগ রয়েছে। আমি, মিতালি এবং দলের সকলের দায়িত্ব এই দলকে আরও উচ্চতায় নিয়ে যাওয়া। এই কাজে বিসিসিআই আমাদের দারুণভাবে সাহায্য করছে। অতীতের সেই ঘটনা দলের পারফরম্যান্সে প্রভাব ফেলবে না বলেও নিশ্চিত রমেশ। তিনি বলেন, দলের সকলেই পেশাদার মানসিকতা দেখিয়ে এগিয়ে চলতে প্রস্তুত। ছোটখাটো কোনও ঘটনা তাকে প্রভাবিত করতে পারে না। সকলেই আমাকে জানেন। আমি ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতেও কাজ করেছি রাহুল দ্রাবিড়ের সঙ্গে। একটা সিরিজের আগে কতটা শৃঙ্খলাপরায়ণ থাকতে হয় তা রাহুলের কাছ থেকে শিক্ষণীয়। উল্লেখ্য, রমেশ নিজে দেশের হয়ে ২টি টেস্ট ও ৩১টি একদিনের আন্তর্জাতিক খেলেছেন। বেশিরভাগটাই রাহুল দ্রাবিড় অধিনায়ক থাকাকালীন।

প্যাড পরা নিয়ে
এদিকে, ভারতীয় মহিলা ক্রিকেট দলের জার্সি উন্মোচনের অনুষ্ঠানে অনেকেই অবাক হয়েছিলেন মিতালি রাজকে প্যাড পরা অবস্থায় দেখে। মিতালি জানিয়েছেন, সাত বছর পর আমরা টেস্ট খেলব। ক্রিজে অনেকক্ষণ টিকে থাকতে হবে। তাই এতক্ষণ প্যাড পরে থাকতে যাতে অসুবিধা না হয় সেই কারণেই প্যাড পরে থেকে তা অভ্যাসে পরিণত করছি। নিঃসন্দেহে মিতালির ডেডিকেশন বাকিদের থেকে শিক্ষণীয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications