শুধু কোহলিরাই নন, দক্ষিণ আফ্রিকায় ডবল সিরিজ জিতে ইতিহাসে মিতালিরাও
দক্ষিণ আফ্রিকাকে নাস্তানাবুদ করে একদিনের সিরিজের পরে টি২০ সিরিজ জিতে নিলেন মিতালি রাজ, হরমনপ্রীত কউররা।
বিরাট কোহলি ও রোহিত শর্মাদের নিয়ে মাতামাতির মাঝে দক্ষিণ আফ্রিকাকে নাস্তানাবুদ করে একদিনের সিরিজের পরে টি২০ সিরিজ জিতে নিলেন মিতালি রাজ, হরমনপ্রীত কউররা। এদিন পাঁচ ম্যাচের টি২০ সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নেন হরমনপ্রীতের নেতৃত্বে ভারতীয় মহিলা দল।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৬ রান তোলে ভারত। মিতালি রাজ অনবদ্য ৬২ রান করেন। নবাগতা জেমাইমা রডরিগেজ ৪৪ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ১৮ ওভারে মাত্র ১১২ রানে অলআউট হয়ে যায়। ভারতের হয়ে শিখা পাণ্ডে, রাজেশ্বরী গায়কোয়াড়, রুমেলি ধর তিনটি করে উইকেট নিয়ে প্রোটিয়া ব্যাটসউইমেনদের কোমর ভেঙে দেন।

অনবদ্য অর্ধশতরানের জন্য মিতালি রাজ ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। এদিন টি২০ কেরিয়ারের ১৩তম অর্ধশতরান করে ফেলেন মিতালি।
এদিকে একদিনের সিরিজে ২-১ জেতার পরে টি২০ সিরিজ ৩-১ ব্যবধানে জিতে মহিলা ক্রিকেট দলও নয়া ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকার মাটিতে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications