হরমনপ্রীতের বিধ্বংসী ইনিংসে ঘরের মাঠে বিধ্বস্ত ইংরেজ মহিলা দল, এক ম্যাচ বাকি থাকতে সিরিজ পকেটে ভারতের
হরমনপ্রীতের বিধ্বংসী ইনিংসে ঘরের মাঠে বিধ্বস্ত ইংরেজ মহিলা দল, এক ম্যাচ বাকি থাকতে সিরিজ পকেটে ভারতের
এক ম্যাচ বাকি থাকতে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচে একদিনের সিরিজ পকেটে পুরে নিল ভারতীয় মহিলা দল। হরমনপ্রীত কউরের অধিনায়কোচিত ইনিংসের উপর ভর করে ইংল্যান্ডকে তাদেরই ঘরের মাঠে ৮৮ রানে পরাজিত করল ভারত।

ভারতের দেওয়া বিশাল রানের টার্গেট তাড়া করতে নেমে পুরো ৫০ ওভারও খেলতে পারেনি ইংল্যান্ড। ইংল্যান্ডের মহিলা দলের ইনিংস শেষ হয়ে যায় ৪৪.২ ওভারে ২৪৫ রানে। টপ অর্ডারের ব্যর্থতা এবং রানের চাপে উইকেট ক্রমাগত হারায় ইংল্যান্ড। ড্যানিয়েলি ওয়াট সর্বাধিক ৬৫ব রান করেন ব্রিটিশ দলটির হয়ে। এলিস ক্যাপসি করেন ৩৯ রান, লোয়ার অর্ডারে চার্লোটে ডিন করেন ৩৭ রান। প্রথম তিন ব্যাটসম্যান ইংল্যান্ডের রান পাননি। ট্যামি বেমন্ট ৬ রানে রান আউট হন। অপর ওপেনার এমা ল্যাম্ব করেন ১৫ রান। সোফি ডাঙ্কলি ১ রানে বোল্ড হন রেণুকা সিং-এর বলে। ভারতীয় মহিলা দলের হয়ে চারটি উইকেট পান রেণুকা সিং, দু'টি উইকেট পান ডায়ালান হেমলতা, একটি করে উইকেট পান দীপ্তি শর্মা এবং শেফালি বর্মা। ঝুলন গোস্বামী একটিও উইকেট পাননি। সিরিজের শেষ ম্যাচটি ভারতীয় মহিলা দল এবং ইংল্যান্ডের মহিলা দল খেলবে ২৪ সেপ্টেম্বর লর্ডসে।












Click it and Unblock the Notifications