শেষ চারের দৌড়ে টিকে থাকল ভারত, সিডন পার্কে মিতালির দলের বিরুদ্ধে রেকর্ড রানে পরাস্ত বাংলাদেশ
শেষ চারের দৌড়ে টিকে থাকল ভারত, সিডন পার্কে মিতালির দলের বিরুদ্ধে রেকর্ড রানে পরাস্থ বাংলাদেশ
শেষ চারের দৌড়ে ভাল মতো জিইয়ে রইল ভারতীয় মহিলা দল। মঙ্গলবার সিডন পার্কে বাংলাদেশকে ১১০ রানে পরাজিত করল ভারতের মেয়েরা। ভারতের ২২৭ রানের জবাবে বাংলাদেশের ইনিংস ৪০.৩ ওভারে শেষ হয়ে যায় ১১৯ রানে।

একমাত্র সালমা খাতুন এবং লতা মণ্ডল ছাড়া বাংলাদেশের কোনও মহিলা ব্যাটার মঙ্গলবারের এই ম্যাচে ব্যাট হাতে নির্ভরতা দিতে পারেননি। বাংলাদেশের হয়ে সর্বাধিক ৩২ রান করেন সালমা। ২৪ রান করেন লতা মণ্ডল। বাংলাদেশের টপ অর্ডার এবং মিডল অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ভারতীয় বোলিং ইউনিটের সামনে। বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা করেছেন ৩ রান।
বাংলাদেশের চার উইকেট নিয়ে ম্যাচের সেরা স্নেহ রানা। দু'টি করে উইকেট পেয়েছেন ঝুলন গোস্বামী এবং ভাস্ত্রকর। একটি করে উইকেট পেয়েছেন রাজেস্বরী গায়েকোয়াড় এবং পুনম যাদব।
এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক মিতালি রাজ।শেফালি বর্মা এবং স্মৃতি মন্ধনার যুগলবন্দীর উপর ভর করে প্রথম উইকেটে ৭৪ রান তোলে ভারত। এই একটি উইকেটের সঙ্গেই পর পর আরও দু'টি উইকেট হারায় ভারত। ১৫.৩ ওভারে একই রানে শেফালি বর্মা প্যাভিয়িনে ফেরেন। শেফালির ব্যাট থেকে এসেছিল ৪২ রানের ইনিংস। দুই উইকেট হারানোর পর ক্রিজে আসা মিতালি রাজ প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরেন। ৭৪ রানে তিন উইকেট হারানো ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তুলে নেন যশতিকা ভাটিয়া। ভারতীয়দের মধ্যে সর্বাধিক এই ম্যাচে রান করেন ভাটিয়া। তাঁর ব্যাট থেকে এসেছিল ৫০ রানের ইনিংস।
এই ম্যাচে রান পাননি হরমনপ্রীত কউর। ১৪ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। উইকেটরক্ষক ব্যাটার রিচা ঘোষ এই ম্যাচে করেছেন ২৬ রান। ২৩ বলে ২৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন স্নেহা রানা। শেষ পর্যন্ত ৩০ রানের অপরাজিত ইনিংস খেলা পূজা ভাস্ত্রকর ৩০ রানে অপরাজিত ইনিংস খেলেন।
বাংলাদেশের হয়ে এই ম্যাচে সর্বাধিক তিন উইকেট পান ঋতু মনি। ১০ ওভারে দু'টি মেডেন সহ ৩৭ রানে তিন উইকেট পান ঋতু। নাহিদা আখতার দুই উইকেট পান। একটি উইকেট পান জাহানারা আলম।
বিশ্বকাপের শেষ চারে জায়গা করতে হলে এই ম্যাচে জয় প্রয়োজন ছিল ভারতের। পরবর্তী ম্যাচগুলিতেই এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে মিতালির দলকে বিশ্বকাপের শেষ চারে পৌঁছনোর জন্য।












Click it and Unblock the Notifications