অস্ট্রেলিয়ার বিশ্বরেকর্ডের বিজয়রথ থামিয়ে দুরন্ত জয় মিতালির ভারতের, সেরা ঝুলন
অস্ট্রেলিয়া বিতর্কিত নো বলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছিল। ঝুলন গোস্বামীর শেষ ওভারের শেষ বলটি আম্পায়ার নো ডেকেছিলেন। অনেকেই মনে করেন সেটি নো বল আদৌ ছিল না। সেই ঝুলন গোস্বামীই এদিন তৃতীয় একদিনের ম্যাচে বল হাতে তিন উইকেট নেওয়ার পর ব্যাট হাতে দলের উইনিং শটটি মারলেন। ঝুলনের সেই চারের সুবাদেই তিন বল বাকি থাকতে ২ উইকেটে ম্যাচ জিতে নিল মিতালি রাজের ভারত। সিরিজ হোয়াইটওয়াইশ থেকে তো বাঁচা গেলই, মহিলাদের একদিনের আন্তর্জাতিকে ভারতও দারুণভাবে রান তাড়া করে ম্যাককেতে স্মরণীয় জয় ছিনিয়ে নিল।

ভারতের টার্গেট ছিল ২৬৫ রানের। এর আগে ২০১৭ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের মহিলা দল অজিদের হারিয়েছিল ২৭৬ রান তাড়া করে। তারপরই রইল এদিন ভারতের জয়। দেশের মাটিতে এত রান করেও এই প্রথম হারল অস্ট্রেলিয়ার প্রমীলা বাহিনী। অস্ট্রেলিয়ার ৯ উইকেটে ২৬৪ রানের জবাবে ভারত জিতল দলগত সংহতিতেই। দ্বিতীয় উইকেটে ১০১ রানের পার্টনারশিপ গড়েছিলেন শেফালি ভার্মা ও ইয়াস্তিকা ভাটিয়া। ভাটিয়া করেন ৬৯ বলে সর্বাধিক ৬৪, শেফালি ৯১ বলে ৫৬। সাতে নেমে দীপ্তি শর্মা ৩০ বলে ৩১ রান করেন। স্নেহ রানা করেন ২৭ বলে ৩০। অধিনায়ক মিতালি রাজ করেন ১৬। শেষে ঝুলন গোস্বামী ৭ বলে ৮ রানে অপরাজিত থাকেন।
That is it!⁰⁰⚡️
— BCCI Women (@BCCIWomen) September 26, 2021
Came agonisingly close in the 2nd ODI but have crossed the finish line NOW. #TeamIndia win the 3rd ODI by 2 wickets after a thrilling chase and with it end Australia’s marathon 26-match unbeaten streak. #AUSvIND pic.twitter.com/4b7QJxvX5w
ম্যাচের সেরা হয়ে ঝুলন গোস্বামী বলেন, শেষ অবধি উইকেটে থেকে জয় নিশ্চিত করাই আমাদের লক্ষ্য ছিল। শুক্রবার আমাদের বোলারদের দিনটা ভালো যায়নি। দলের সিনিয়র হিসেবে আজ নতুন বলে ভালো করার প্রত্যয় নিয়েই শুরু করি। ২টি মেডেন-সহ ১০ ওভার হাত ঘুরিয়ে ঝুলন এদিন ৩৭ রানের ৩ উইকেট নেন। এদিন প্রথম উইকেটটি নিতেই কেরিয়ারের ৬০০তম উইকেটটি পেয়ে যান তিনি। ইতিমধ্যেই টানা ২৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ জিতে বিশ্বরেকর্ড করেছিল অস্ট্রেলিয়া। সেই বিজয়রথ আজ থামিয়ে দিলেন মিতালি রাজরা।
FIFTY👏🏾
— BCCI Women (@BCCIWomen) September 26, 2021
What a fine knock this has been from Yastika Bhatia.
She raises her maiden international 50 in 56 balls. #TeamIndia #AUSvIND https://t.co/2QvSIEWMAk pic.twitter.com/zzAO6AZMFu
মিতালি বলেন, আমরা খুবই খুশি। দলের সতীর্থদের বলছিলাম অস্ট্রেলিয়া যে টানা একদিনের ম্যাচ জেতার বিশ্বরেকর্ডটি গড়েছে সেটি শুরু হয়েছিল ভারতের বিরুদ্ধে। আমরাই সেই জয়ের ধারা থামিয়ে দিতে সক্ষম হলাম। আমাদের দলের ব্যাটিং গভীরতাও বেশ ভালোই দেখা গিয়েছে এই সিরিজে। দীপ্তি রান পাচ্ছেন। শেফালি ও ইয়াস্তিকার পার্টনারশিপটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। স্নেহ রানার ক্যামিও দলের জয়ে অন্যতম সহায়ক হয়েছে।
Game. Over. #AUSvIND pic.twitter.com/JEZff6viyK
— cricket.com.au (@cricketcomau) September 26, 2021
এই সিরিজের শেষ ম্যাচ জিতে ২ পয়েন্ট আদায় করল ভারত। অস্ট্রেলিয়া সিরিজ জয়ের সুবাদে পেয়েছে চার পয়েন্ট। গোল্ড কোস্টের মেট্রিকন স্টেডিয়ামে একমাত্র টেস্ট ম্যাচ বৃহস্পতিবার থেকে শুরু হবে। গোলাপি বলে দিন-রাতের সেই টেস্টেও চার পয়েন্ট নিশ্চিত করার হাতছানি রয়েছে। দিন-রাতের টেস্টের আগে অবশ্য দুই দলকেই অস্বস্তিতে রাখছে চোট সমস্যা। ফিটনেসজনিত কারণে একদিনের সিরিজের তিনটি ম্যাচেই খেলতে পারেননি হরমনপ্রীত কৌর।












Click it and Unblock the Notifications