শ্রীলঙ্কাকে ইনিংসে হারিয়ে সিরিজ পকেটে পুরে নিল কোহলি ব্রিগেড
৫৩ রান ও ইনিংসে কলম্বো টেস্ট জিতল ভারত। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিলেন জাদেজা, এখনই সিরিজ জয় ভারতের।
রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার জোড়া আক্রমণ সামলাতে পারল না শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ৩৮৬ রানেই বান্ডিল হয়ে গেল শ্রীলঙ্কার ইনিংস। আর সেইসঙ্গে ইনিংসে কলম্বো টেস্ট জিতল ভারত। এই জয়ের ফলে তিনটি টেস্ট ম্যাচের সিরিজে ২-০ করে ফেলল কোহলি ব্রিগেড।
কলম্বো টেস্টের চতুর্থ দিনে শুরুটা ভালই করেছিল শ্রীলঙ্কা। ক্রিজে ছিলেন করুনারত্নে ও পুষ্পকুমারা। কিন্তু অশ্বিন ও জাদেজার স্পিনের ধার তাঁদের বেশিক্ষণ নিশ্চিন্তে থাকতে দেয়নি। কিছুক্ষণের মধ্যেই অশ্বিন বলে উড়ে যায় পুষ্পকুমারার উইকেট। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, জাদেজার বলে রাহানের হাতে ধরা দেন চান্দিমালও। একা করুনারত্নে লড়াই চালিয়ে যান। এমনকী শতরানও করেন তিনি। এদিন তাঁর সংগ্রহ ১৪১ রান। কিন্তু মধ্যাহ্নভোজের পরই জাদেজা তাঁর উইকেটটি তুলে নিতেই ছবিটা জলের মতই স্পষ্ট হয়ে যায়। নিশ্চিত হয়ে যায় ভারতের জয়।
2-0 #TeamIndia #SLvIND pic.twitter.com/10V1xaOEig
— BCCI (@BCCI) August 6, 2017
প্রথম ইনিংসে পূজারা ও রাহানের জোড়া শতরানে ভর করে ৬২২ রানের পাহাড় তুলে দেয় কোহলির দল। সেই রানের পাহাড় দুই ইনিংস মিলিয়েও ছুঁতে পারল না শ্রীলঙ্কা। এখনই সিরিজ পকেটে পুরে নিলেও তৃতীয় টেস্টও জিতে নিয়ে শ্রীলঙ্কাকে হোয়াইওয়াশের ছক কষছে টিম ইন্ডিয়া।
Click it and Unblock the Notifications