ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে টসে জিতে ব্যাট করছে ভারত
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে টসে জিতে ব্যাট করছে ভারত
বৃষ্টিতে ভেস্তে গিয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম একদিনের ম্যাচ। দ্বিতীয় ম্যাচে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছ টিম ইন্ডিয়া।

ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবকটি হেরে মুখ পুড়িয়েছে ব্রায়ান লারার দেশ। তার ওপর এই ওয়ান ডে সিরিজই ক্যারিবিয়ান লেজেন্ড ক্রিস গেইলের শেষ সিরিজ হতে চলেছে। সবমিলিয়ে ভারতের বিরুদ্ধে এই সিরিজে ভালো কিছু করার জন্য মুখিয়ে রয়েছে জেসন হোল্ডারের দল।
গায়নায় তুমুল বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল দুই দেশের প্রথম একদিনের ম্যাচ। কিন্তু এদিন আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। রৌদ্রজ্জ্বল পরিবেশের সুবিধা নিতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত ভারত অধিনায়ক বিরাট কোহলি।
দেখে নেওয়া যাক দুই দেশের প্রথম একাদশ
ভারত : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, মহম্মদ শামি, কে খলিল আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ : ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, শিমরোন হেটমের, রস্টন চেজ, জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্রাথওয়েট, কেমার রোচ, শেলডন কোটরেল, ওশেন থমাস।












Click it and Unblock the Notifications