শ্রীলঙ্কার বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিল ভারত, দেখে নিন দুই দলের প্রথম একাদশে কারা সুযোগ পেলেন
শ্রীলঙ্কার বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিল ভারত, দেখে নিন দুই দলের প্রথম একাদশে কারা সুযোগ পেলেন
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি ২০ ম্যাচে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে এই ম্যাচটি খেলবে ভারত। ওয়াংখেড়ে প্রথম ম্যাচ জিতে পুনেতে খেলতে এসেছে ভারত। এই ম্যাচ জিতলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে নেবে টিম ইন্ডিয়া।

চোট পাওয়ার কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজ থেকে ছিটকে গিয়েছেন সঞ্জু স্যামসন। তাঁর পরিবর্তে এই সিরিজে দলে ডাক পেয়েছেন জীতেশ শর্মা। তবে, জীতেশের খেলা হয়নি এই ম্যাচে। ভারতের জার্সিতে টি ২০ ক্রিকেটে এই ম্যাচে অভিষেক হতে চলেছে রাহুল ত্রিপাঠীর। ৩১ বছর ৩০৯ দিন বয়সে ভারতীয় টি ২০ তৃতীয় বয়স্কতম ক্রিকেটার হিসেবে অভিষেক হতে চলেছে তাঁর। এর আগে অতি বয়সে ভারতের জার্সিতে টি ২০ ক্রিকেটে অভিষেক হয়েছিল রাহুল দ্রাবিড় এবং সচিন তেন্ডুলকর।
এ দিন টসে জিতে হার্দিক পাণ্ডিয়া বলেন, "আমরা প্রথমে বোলিং করব। মনে হয় পরে শিশিবর পড়তে পারে, উইকেট বেশ ভাল লাগছে দেখে এবং পরিবর্তন হওয়াটা উচিৎ নয়। যে ভাবে আমরা বোলিং করেছি এবং ফিল্ডিং করেছি তাতে আমি খুশি।" ১৬০ রান ডিফেন্ড করতে নেমে বোলাররা দারুণ পারফর্ম করেছেন। ম্যাচে হর্ষল প্যাটেলের পরিবর্তে ভারতীয় দলের হয়ে খেলবেন অর্শদীর সিং।
ভারত:
ঈশান কিষান (উইকেটরক্ষক), শুভমন গিল, রাহুল ত্রিপাঠী, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), দীপক হুডা, অক্ষর প্যাটেল, শিবম মাভি, উমরান মালিক, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল,
শ্রীলঙ্কা:
পথুম নিসঙ্ক, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয় ডি সিলভা, চরিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপক্ষ, দসুন শনকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণাপত্নে, মহেশ থিকশানে, কাসুন রজিথা, দিলশান মধুশঙ্ক












Click it and Unblock the Notifications