দেশবাসীকে পুজো উপহার বিরাট বাহিনীর, ইন্দোরেও জিতে সিরিজ পকেটে ভারতের

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইন্দোরে সিরিজ জিতল ভারত

ইন্দোরেও জিতে গেল ভারত। সিরিজ পকেট পুড়ে নিল কোহলি বাহিনী। ৪৭.৫ ওভারেই ম্যাচ জিতে গেল কোহলির ভারত। আর এরই সঙ্গে দুই ম্যাচ বাকি থাকতেই দেশবাসীকে দুর্গাপুজোর উপহার দিয়ে দিল তারা।

ইন্দোরেও জিতে সিরিজ পকেটে ভারতের

রবিবাসরীয় হোলকারে জয়ের জন্য ২৯৪ রান তাড়া করতে নেমে শুরুটা ভালই করেন দুই ওপেনার অজিঙ্ক রাহানে ও রোহিত শর্মা। রাহানে ৭৬ বলে ৭০ রান করেন, অন্যদিকে মাত্র ৬২ বলে ৭১ রান করেন রোহিত শর্মা। রোহিত ৬টি চার ও ৪টি ছয় মারেন নিজের ইনিংসে। বিরাট কার্যকারী না হতে পারলেও হার্দিক পান্ডিয়া দুরন্ত ৭৮ রান করেন। স্টিভ স্মিথ তাঁর ক্যাচ ফস্কানোর খেসারত দেন।

#TeamIndia win the 3rd ODI to take an unassailable lead of 3-0 in the five-match ODI series #INDvAUS pic.twitter.com/3yL8LxpO7L
— BCCI (@BCCI) September 24, 2017

কেদার যাদব সফল না হলেও মণীশ পান্ডে দায়িত্ব পালন করেন। ফলে ৪৭. ৫ ওভারে ম্যাচ জিতে যায় টিম ইন্ডিয়া। এবং দুই ম্যাচ বাকি থাকতে সিরিজও পকেটে পুড়ে ফেলে তারা।

4th ODI Fifty for @hardikpandya7 Paytm #INDvAUS pic.twitter.com/YJl4Um2eMm
— BCCI (@BCCI) September 24, 2017

ইন্দোরে তাও কিছুটা ঝাঁঝ দেখাল অস্ট্রেলিয়া দল। এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ শুরুটা এদিন দারুণ করেছিলেন। তবে ওয়ার্নার অর্ধশতরান করতে পারেননি, ৪২ রানে পান্ডিয়ার শিকার হন তিনি। তবে অন্য ওপেনার ফিঞ্চ এদিন ভারতীয় বোলারদের বধ করে নিজের শতরান সেরে নেন। মাত্র ১২৫ বলে ১২৪ রান করেন তিনি। ফিঞ্চের ইনিংস এদিন সাজানো ১২ টি চার ৫ টি ছয় দিয়ে। অধিনায়ক স্মিথ আরও একটি অর্ধশতরান পুড়ে নিলেন নিজের ঝোলায়। ৭১ বলে ৬৩ রান করেন তিনি। এই দুই ধামাক পারফরমারকেই প্যাভিলিয়নের রাস্তা দেখান কুলদীপ যাদব। এরপর অবশ্য বাকি অজি ব্যাটসম্যানরা সেরকম বড় রান করতে পারেননি।

ভারতের হয়ে যশপ্রীত বুমরাহ ও কুলদীপ যাদব দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট পেয়েছেন যজুবেন্দ্র চাহাল, হার্দিক পান্ডিয়া। ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৩ রান তোলে অস্ট্রেলিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+