ধওয়ান-উনাদকাটের ধারে বেলাইন বাংলাদেশ, ত্রিদেশীয় সিরিজে প্রথম জয় ভারতের

টি-২০ ত্রিদেশীয় সিরিজে অবশেষে জয়ের মুখ দেখল ভারত। কলম্বোতে বাংলাদেশের বিরুদ্ধে এদিনের ম্যাচে ভারত জয় পেল ৬উইকেটে। ম্যাচের ৮ বল বাকি থাকতেই জয়ের রান তুলে নেয় ভারত। 

টি-২০ ত্রিদেশীয় সিরিজে অবশেষে জয়ের মুখ দেখল ভারত। কলম্বোয় বাংলাদেশের বিরুদ্ধে এদিনের ম্যাচে ভারত জয় পেল ৬উইকেটে। ম্যাচের ৮ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।

 ধওয়ান-উনাদকাটের ধারে বেলাইন বাংলাদেশ, ত্রিদেশীয় সিরিজে প্রথম জয় ভারতের

টসে জিতে প্রথমে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তৃতীয় ওভার প্রায় শেষ হওয়ার মুখে সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ। জয়দেব উনাদকাট এই প্রথম ব্রেক-থ্রুটা পাইয়ে দেন। পঞ্চম ওভারের মাথায় বাংলাদেশের দ্বিতীয় উইকেটের পতন হয়। ভয়ঙ্কর হওয়ার আগেই তামিম ইকবালকে প্যাভিলিয়নের রাস্তা দেখান শার্দুল ঠাকুর।

লিটন দাসের চেষ্টায় প্রাথমিক ধাক্কা সামলে ওঠারও চেষ্টা করে বাংলাদেশ। কিন্তু লিটনকে সঙ্গত দেওয়া মুশফিকুর রাহিমকে তাঁর ব্যক্তি়গত ১৮ রানে প্যাভিলিয়নের রাস্তা দেখান ভি শঙ্কর। বাংলাদেশের অধিনায়ক মহমুদুল্লা ক্রিজে এলেও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। শঙ্করের বলেও তিনি ক্যাচ আউট হন।

 ধওয়ান-উনাদকাটের ধারে বেলাইন বাংলাদেশ, ত্রিদেশীয় সিরিজে প্রথম জয় ভারতের

লিটন ও সাবির রহমানের ব্যাটিং-এ কিছুটা হলেও টি-২০-ম্যাচে একটা লড়াই করার মতো টার্গেট ভারতের সামনে রাখে বাংলাদেশ। লিটন ৩০ বলে ৩৪ রান করেন। সাবির আউট হন ব্যক্তিগত ৩০ রানে। ২০ ওভারের শেষে বাংলাদেশ জয়ের জন্য ভারতের সামনে ১৪০ রানের টার্গেট রাখে। ভারতের জয়দেব উনাদকট ৩৮ রানে ৩ উইকেট সংগ্রহ করেন। শঙ্কর ৩২ রানে ২ উইকেট নেন।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শিখর ধওয়ান প্রথম থেকেই ব্যাটিং ধামাকা শুরু করে দেন। চার ও ছয়ের বন্যায় নাজেহাল করে ছাড়েন বাংলাদেশী বোলারদের। যদিও রোহিত শর্মা ১৩ বলে ১৮ রান করেই প্য়াভিলিয়নের রাস্তা ধরেন। উইকেট কিপার ঋষভ পন্থ ছিলেন আয়ারাম-গয়ারামের মতো। ৮ বলে ৭ রান করেই প্যাভিলিয়নের রাস্তা ধরেন তিনি। শিখরকে যোগ্য সহায়তা করেন সুরেশ রায়না। তিনি ২৭ বলে ২৮ রান করেন। রায়না আউট হতেই ক্রিজে আসেন মণীশ পাণ্ডে। ৮ বল বাকি থেকেই ম্যাচ পকেটে পুরে নেয় ভারত। শিখর ধওয়ান ৪৩ বলে ৫৫ রান করেন। সুরেশ রায়না ২৭ বলে ২৮ রান করে আউট হন। মণীশ পাণ্ডে ১৯ বলে ২৭ রান করে অপরাজিত থেকে যান।

ম্য়াচের সেরা নির্বাচিত হন ভারতীয় পেসার বিজয় শঙ্কর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+