'মাঠে' ফিরলেন ধোনি, ড্রেসিংরুমে তৈরি হল বিশেষ মুহূর্ত

দক্ষিণ আফ্রিকা দলের বিরুদ্ধে ভারতের ৩-০ টেস্ট সিরিজ জয়ের সেলিব্রেশনে ড্রেসিংরুমে ঢুঁ মেরে গেলেন মহেন্দ্র সিং ধোনি।

দক্ষিণ আফ্রিকা দলের বিরুদ্ধে ভারতের ৩-০ টেস্ট সিরিজ জয়ের সেলিব্রেশনে ড্রেসিংরুমে ঢুঁ মেরে গেলেন মহেন্দ্র সিং ধোনি।

মাঠে ফিরলেন ধোনি, ড্রেসিংরুমে তৈরি হল বিশেষ মুহূর্ত

ক্রিকেট থেকে এই মুহূর্তে অনেকটা দূরে রয়েছেন মাহি। ইংল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনাল খেলার পর দেশের হয়ে আর বাইশ গজে ফেরেননি। দেশের সেনাবাহিনীর কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন। এরপর সেনাবাহিনীর কাজ থেকে ফিরে বিজ্ঞাপন ও ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে পড়েন ধোনি। টেনিস কিংবা গল্ফ খেলতে দেখা গেলেও মাহিকে ক্রিকেট মাঠে ফিরতে দেখা যায়নি। সেমিফাইনালের সেই মহারণের পর দীর্ঘদিন কাটিয়ে ফের মঙ্গলবার ভারতীয় দলের ড্রেসিংরুমে পাওয়া গেল মাহিকে।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Look who's here 😍 <a href="https://t.co/whS24IK4Ir">pic.twitter.com/whS24IK4Ir</a></p>— BCCI (@BCCI) <a href="https://twitter.com/BCCI/status/1186508873990991873?ref_src=twsrc%5Etfw">October 22, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

বোর্ডের প্রকাশিত এক ছবিতে দেখা গিয়েছে ম্যাচের পর ড্রেসিংরুমে ভারতীয় দলের স্পিনার শাহবাজ নাদিমের সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনা করছেন ধোনি। কোহলির দলের নবাগত বাঁ-হাতি স্পিনারকে টিপস দিতেও দেখা যায় তাঁকে। মাঠে থেকেই ম্যাচের চতুর্থ দিনের খেলা উপভোগ করলেন মাহি।

অন্যদিকে মঙ্গলবার রাঁচি টেস্টের চতুর্থ দিনে দক্ষিণ আফ্রিকাকে ২০২ রানে হারাল ভারত। প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ভারতীয় দল ৪৯৭ রান তোলে। ভারতের হয়ে সর্বোচ্চ ২১২ রান হাঁকান রোহিত শর্মা। ১১৫ রানের সেঞ্চুরি ইনিংস খেলেন অজিঙ্ক রাহানে। এরপর দুই ইনিংসে দক্ষিণ আফ্রিকা ১৬২ ও ১৩৩ রান তুলতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+