India vs Bangladesh: অশ্বিন-জাদেজার স্পিনের ঘূর্ণিতে বেসামাল বাংলাদেশ, চিপকে বিরাট জয় ভারতের
চেন্নাই টেস্টের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল তৃতীয় দিনের শেষেই। অপেক্ষা ছিল শুধু জয়ের। ভারতের জয় এবং বাংলাদেশের হারের মধ্যে ব্যবধান ছিল ৬ উইকেটের। প্রত্যাশা মতোই চতুর্থ দিনের সকালে বাংলাদেশের বাকি ছয় ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে চিপকে সহজ জয় হাসিল করল টিম ইন্ডিয়া।
চতুর্থ দিনের শুরুতে শাকিব আল হাসান এবং বাংলাদেশ অধিনায়ক শান্ত ভারতীয় বোলারদের ধৈর্য্যের পরীক্ষা নিতে শুরু করেন। খেলা শুরুর প্রথম এক ঘণ্টায় কোনও উইকেট ফেলতে পারেননি ভারতীয় বোলাররা। কিন্তু অশ্বিন-জাদেজার স্পিনের ঘূর্ণি বেশিক্ষণ সামলাতে পারলেন না বাংলাদেশের ব্যাটাররা। তাদের দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘটল ২৩৪ রানেই, ভারত জয় পেল ২৮০ রানে।

শান্ত এবং শাকিব জুটি চতুর্থ দিনের শুরু থেকেই কিছুটা জমাট ইনিংস খেলতে শুরু করেন। কিন্ত উইকেটে টার্ন শুরু হতেই পতন ঘটতে থাকল বাংলাদেশের ব্যাটারদের। চতুর্থ দিনে সকালে প্রথম উইকেট পেলেন অশ্বিন। ২৫ রানে শাকিবকে ফিরিয়ে প্রথম ধাক্কা দিলেন চেন্নাইয়ের ঘরের ছেলে।লিটন দাস খেলতে নেমেই ১ রান করেই জাজেদার বলে আউট হলেন। জয়ের দুয়ারে তখনই পৌঁছে গেল ভারত।
চতুর্থ দিনে খেলা যত এগোবে চেন্নাইয়ের পিচ তত টার্ন করতে শুরু করবে। তাই ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর সেরা দুই স্পিন অস্ত্রকেই বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করলেন সুকৌশলে। বুমরাহ-সিরাজরা সেভাবে দাগ কাটতে পারছিলেন না। কিন্তু ভারতকে জয় এলেন দিলেন সেই অশ্বিন-জাদেজা জুটি।
লিটন দাস আউট হওয়ার পর মেহেদি হাসানকে ৮ রানে ফেরালেন অশ্বিন। অন্যদিকে একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। কিন্তু ৮২ রান করে জাদেজার বলে আউট হলেন শান্ত। ৫ রান করে তাসকিন আহমেদ আউট হলেন অশ্বিনের বলে।
বাংলাদেশের শেষ উইকেট নিলেন জাদেজা। হাসান মাহমুদ ৭ রানেই ফিরতেই বাংলাদেশের ইনিংসের যবনিকা পড়ল, লাঞ্চের আগেই খেলার সমাপ্তি। শেষ পর্যন্ত ২৩৪ রানেই লড়াই শেষ শাকিবদের। বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে এই প্রথম এত বড় ব্যবধানে জয় পেল ভারত। ভারত এগিয়ে গেল ১-০ ফলে।
অশ্বিন ৮৮ রানে ৬ উইকেট নিলেন, জাজেদা নিলেন তিনটি এবং বুমরাহ একটি উইকেট পেলেন। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ।
পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে এলেও বাংলাদেশ প্রথম ম্যাচে কোনও প্রতিরোধ সেইভাবে গড়তে পারল না। কানপুরে শাকিবদের হোয়াইট ওয়াশের লক্ষ্যে নামবে ভারত।












Click it and Unblock the Notifications