India's Ireland Tour: ওয়েস্ট ইন্ডিজ সফর শেষেই ভারত যাবে আয়ারল্যান্ড, তিনটি টি ২০ আন্তর্জাতিকের সূচি প্রকাশিত

India's Ireland Tour: আগামী মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে ভারতীয় দল। প্রথমে দুই টেস্টের সিরিজ। তারপর তিন ম্যাচের ওডিআই সিরিজ। সব শেষে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে পাঁচটি টি ২০ সিরিজ খেলবে ভারত।

১২ জুলাই থেকে টেস্ট সিরিজ শুরু। মার্কিন যুক্তরাষ্ট্রের লডারহিলে শেষ টি ২০ আন্তর্জাতিক রয়েছে ১৩ অগাস্ট। এরপরই ভারতের টি ২০ দল আয়ারল্যান্ড সফরে যাবে। সেই সূচি প্রকাশ করা হয়েছে ক্রিকেট আয়ারল্যান্ডের তরফে।

ভারতের আয়ারল্যান্ড সফর

গত বছরও ভারতীয় দল আয়ারল্যান্ড সফরে গিয়েছিল। ডাবলিনের কাছে মালাহাইডেই হবে ভারত-আয়ারল্যান্ড তিন ম্যাচের টি ২০ সিরিজ। সিরিজ শুরু হবে ১৮ অগাস্ট। চলবে ২৩ অগাস্ট পর্যন্ত। ১২ মাসের মধ্যে দ্বিতীয়বার ভারতীয় দলের আয়ারল্যান্ড সফর নিশ্চিত হওয়ায় খুশি ক্রিকেট আয়ারল্যান্ডের চিফ এগজিকিউটিভ ওয়ারেন ডিউট্রম।

ভারতের আয়ারল্যান্ড সফর

হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন ভারত গত বছর আইরিশদের দেশে গিয়েছিল। দুটি ম্যাচেই স্টেডিয়াম ছিল ভর্তি। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই আশাবাদী ক্রিকেট আয়ারল্যান্ড। ভারতীয় দলের ঠাসা ক্রীড়াসূচির মধ্যেই আয়ারল্যান্ডে দল পাঠানোর জন্য বিসিসিআইকে ধন্যবাদ জানিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড।

ভারতের আয়ারল্যান্ড সফর

এবার আয়ারল্যান্ডে গিয়ে ভারত প্রথম টি ২০ আন্তর্জাতিকটি খেলবে অগাস্টের ১৮ তারিখ। এরপর যথাক্রমে ২০ ও ২৩ অগাস্ট হবে দ্বিতীয় ও তৃতীয় টি ২০ আন্তর্জাতিক। ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতের টেস্ট ও একদিনের আন্তর্জাতিক দল ঘোষিত হয়েছে। টি ২০ দল এখনও ঘোষণা করা হয়নি। আইপিএলে নজরকাড়া তরুণদের সুযোগ দিয়েই হার্দিকের নেতৃত্বে দল ঘোষণার সম্ভাবনা।

ভারত-আয়ারল্যান্ড টি ২০ সিরিজের খেলাগুলি শুরু হবে স্থানীয় সময় বিকেল তিনটে থেকে, ভারতীয় সময় সন্ধ্যা ৭টায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+