বিশাখাপত্তনমে লজ্জাজনক রেকর্ড রুখতে মরিয়া ভারতীয় ক্রিকেট দল

বিশাখাপত্তনমে লজ্জাজনক রেকর্ড রুখতে মরিয়া ভারতীয় ক্রিকেট দল

বিশাখাপত্তনমের ডক্টর ওয়াই এস রাজশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় তথা মাস্ট উইন ওয়ান ডে-তে মুখোমুখি হচ্ছে ভারত। এই ম্যাচ জিততে মরিয়া বিরাট কোহলিরা। কারণ হারলেই দেশের মাঠে লজ্জাজনক নজির গড়বে টিম ইন্ডিয়া। ১৫ বছরে যা বিরল।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার

চলতি বছরের শুরুতে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলেছিল টিম ইন্ডিয়া। বিরাট কোহলি নেতৃত্বাধীন দল ৩-২ ব্যবধানে অজি শিবিরের কাছে সেই সিরিজ হেরেছিল।

দেশের মাটিতে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ

দেশের মাটিতে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ

দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ হেরেছে ভারত। এই পরিস্থিতিতে বিশাখাপত্তনমের ম্যাচ হারলে সিরিজও হারবে ভারত। সেই সঙ্গে ঘরের মাঠে ১৫ বছর পর লজ্জাজনক নজির গড়বে টিম ইন্ডিয়া।

কী সেই নজির

কী সেই নজির

২০০২-২০০৩ মরশুমে এই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই দেশের মাটিতে ওয়ান ডে সিরিজ হেরেছিল ভারত। দেশের মাঠে এর পরের ওয়ান ডে সিরিজ পাকিস্তানের বিরুদ্ধে খেলেছিল টিম ইন্ডিয়া। ২০০৪-২০০৫ মরশুমে হওয়া ছয় ম্যাচের ওই সিরিজ ৪-২ ব্যবধানে হেরেছিল ভারত। এরপর থেকে এখনও পর্যন্ত দেশের মাটিতে পরপর দুটি ওয়ান ডে সিরিজ হারেনি টিম ইন্ডিয়া। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজ ভারত হেরে গেলে ১৫ বছরের পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি হবে।

মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ

মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ

১৯৭৯ সালে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম ওয়ান ডে ম্যাচ হয়েছিল। তারপর থেকে দুই দলের মধ্যে ১৩১টি ৫০ ওভারের ম্যাচ হয়েছে। ৬৩টি ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের ঝুলিতে রয়েছে ৬২টি ওয়ান ডে ম্যাচ জয়।

১৩ বছরের খরা

১৩ বছরের খরা

ভারতের মাটিতে ২০০৬ সালে শেষবার ওয়ান ডে সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। তারপর থেকে এখনও পর্যন্ত ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টিম ইন্ডিয়া অপরাজিত রয়েছে। চলতি সিরিজ জিতলে ওয়েস্ট ইন্ডিজের ১৩ বছরের খরা দূর হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+