বিশ্বকাপের আগে এই দুই সেরা দলের বিরুদ্ধে খেলবে ভারত, কবে-কোথায় হবে এই ম্যাচ, কোন চ্যানেলে দেখবেন, জেনে নিন
বিশ্বকাপের আগে এই দুই সেরা দলের বিরুদ্ধে খেলবে ভারত, কবে-কোথায় হবে এই ম্যাচ, কোন চ্যানেলে দেখবেন, জেনে নিন
আসন্ন আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২২-এর জন্য ওয়ার্ম ম্যাচের সূচি ঘোষণা করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। বৃহস্পতিবার আইসিসি জানিয়ে দিয়েছে, ক্রিকেট সার্কিটের দুই হাইপ্রোফাইল দেশের বিরুদ্ধে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।

ভারতের প্রস্তুতি ম্যাচ:
সুপার ১২ থেকে যে দলগুলি শুরু করবে বিশ্বকাপ অভিযান তারা ১৭ এবং ১৯ অক্টোবর প্রস্তুতি ম্যাচগুলি খেলবে। ম্যাচগুলি খেলা হবে ব্রিসবেনের দ্য গাব্বায় এবং অ্যালান বর্ডার ফিল্ডে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল ১৭ অক্টোবর প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া এক দিনের ব্যবধানে খেলতে নামবে ১৯ অক্টোবর।

অন্যান্য দলের প্রস্তুতি ম্যাচ:
প্রস্তুতি পর্বের প্রথম ম্যাচটি খেলা হবে ওয়েস্ট ইন্ডিজ এবং সংযুক্ত আরব আমিরশাহী (ইউএই)-এর বিরুদ্ধে। দ্য জংশন ওভালে ১০ অক্টোবর খেলা হবে এই ম্যাচটি। এর পর স্কটল্যান্ড মুখোমুখি হবে নেদারল্যান্ডসের এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে মাঠে নামবে শ্রীলঙ্কা। একই দিনেই একই মাঠে এই দুইটি ম্যাচ খেলা হবে।

আয়োজক দেশ অস্ট্রেলিয়ার প্রস্তুতি ম্যাচ:
আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২২-এর আয়োজক দেশ অস্ট্রেলিয়া একটি প্রস্তুতি ম্যাচই খেলবে এবং সেটি ভারতের বিরুদ্ধে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল ১৭ অক্টোবর ব্রিসবেনের দ্য গাব্বায় মুখোমুখি হবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতের বিরুদ্ধে।

প্রস্তুতি ম্যাচের সম্প্রচার:
প্রস্তুতি ম্যাচগুলিতে গ্যালারিতে উপস্থিত থাকতে পারবেন না দর্শকেরা। তবে, ১৭ এবং ১৯ অক্টোবর দ্য গাব্বায় অনুষ্ঠিত হতে চলা চারটি ম্যাচ সম্প্রচারিত হবে টেলিভিশনে। এই চারটি ম্যাচ সম্প্রচার করবে আইসিসি'র গ্লোবাল ব্রডকাস্ট পার্টনার স্টার স্পোর্টস। আইসিসি'র ডিজিটাল চ্যানেলে সমস্ত ম্যাচের লাইভ স্কোর এবং হাইলাইটস দেখানো হবে। ১৬ অক্টোবর নামিবিয়া বনাম শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২২।

প্রস্তুতি ম্যাচের সূচি:
১০ অক্টোবর- ওয়েস্ট ইন্ডিজ বনাম ইউএই, জংশন ওভাল
১০ অক্টোবর- স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডস, জংশন ওভাল
১০ অক্টোবর- শ্রীলঙ্কা বনাম জিম্বাবোয়ে, মেলবোর্ন
১১ অক্টোবর - নামিবিয়া বনাম নেদরল্যান্ডস, মেলবোর্ন
১২ অক্টোবর - ওয়েস্ট ইন্ডিজ বনাম নেদারল্যান্ডস, মেলবোর্ন
১৩ অক্টোবর - জিম্বাবোয়ে বনাম নামিবিয়া, জংশন ওভাল
১৩ অক্টোবর - শ্রীলঙ্কা বনাম আয়ারল্যান্ড, জংশন ওভাল
১৩ অক্টোবর - স্কটল্যান্ড বনাম ইউএই, মেলবোর্ন
১৭ অক্টোবর - অস্ট্রেলিয়া বনাম ভারত, দ্য গাব্বা
১৭ অক্টোবর - নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, অ্যালান বর্ডার ফিল্ড
১৭ অক্টোবর - ইংল্যান্ড বনাম পাকিস্তান, দ্য গাব্বা
১৭ অক্টোবর - আফগানিস্তান বনাম বাংলাদেশ, অ্যালান বর্ডার ফিল্ড
১৯ অক্টোবর - আফগানিস্তান বনাম পাকিস্তান, দ্য গাব্বা
১৯ অক্টোবর - বাংলাদেশ v দক্ষিণ আফ্রিকা, অ্যালান বর্ডার ফিল্ড
১৯ অক্টোবর - নিউজিল্যান্ড বনাম ভারত, দ্য গাব্বা












Click it and Unblock the Notifications