Champions Trophy: টি২০-টেস্টের দাপট, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের ওডিআই ম্যাচের সংখ্যা শুনলে চমকে যাবেন
টি২০ বিশ্বকাপের পর পুরুষদের ক্রিকেটে আইসিসির পরবর্তী ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চ মাসে এই টুর্নামেন্ট হবে। ২০১৭ সালের পর আবার চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ৫০ ওভারের ফর্ম্যাটে। কিন্ত চ্যাম্পিয়ম্স ট্রফির আগে পর্যাপ্ত একদিনের ম্যাচই খেলার সুযোগ নেই ভারতীয় দলের কাছে।
টি২০ বিশ্বকাপের পর থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পর্যন্ত ভারতীয় দলের যে ঠাসা ক্রীড়াসূচি রয়েছে তাতে প্রাধান্য বেশি মূলত টি২০ এবং টেস্ট ক্রিকেটেরই। ২০২৪ সালে সারা বছরে মাচ্র তিনটি একদিনের ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। আর চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই এই সংখ্যাটা ৬। অর্থ্যাত গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন্স চ্রফির আগে মাত্র ৬টি একদিনের ম্যাচ খেলার সুযোগ ভারতের সামনে। তবে টি২০ ম্যাচ খেলবে ২০টি, টেস্ট ম্যাচ খেলবে ১০টি।

বিসিসিআইয়ের একটি সূত্র বলছে, ওডিআই ক্রিকেটের আর্কষণীয়তা আগের মতো নেই। টি২০ ক্রিকেটের চাহিদা বেড়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিকে টি-টোয়েন্টি ফরম্যাটে রূপান্তর করা যায় কিনা তা নিয়ে পর্দার আড়ালে বিভিন্ন স্টেকহোল্ডারদের মধ্যে আলোচনা হয়েছে, তবে আইসিসি আপাতত ওয়ানডে ফরম্যাটে প্রতিশ্রুতিবদ্ধ।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরে-বাইরে জিম্বাবোয়ে, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, বাংলা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের সঙ্গে সিরিজ খেলবে ভারত। কিন্তু বেশির ভাগ সিরিজই হবে মূলত টেস্ট ও টি২০।
ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে আগেই জানা গিয়েছিল, ২০২৫ সালের ফেব্রুয়ারির ১৯ তারিখ শুরুর পর ৯ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল আয়োজনের প্রস্তাব দিয়েছে পিসিবি। করাচি, রাওয়ালপিণ্ডি ও লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলাগুলি হবে বলে ঠিক করেছে পিসিবি।
আপাতত আয়োজক পাকিস্তান ঠিক করেছেন, উদ্বোধনী ম্যাচ ও একটি সেমিফাইনাল-সহ তিনটি ম্যাচ হবে করাচিতে। লাহোরে হবে ফাইনাল-সহ ৭টি ম্যাচ। রাওয়ালপিণ্ডিতে একটি সেমিফাইনাল-সহ পাঁচটি ম্যাচ হবে।
২০২৩ সালের পঞ্চাশ ওভারের বিশ্বকাপের আগে এশিয়া কাপের আয়োজক দেশ ছিল পাকিস্তান। কিন্তু ভারত সেখানে খেলতে না যাওয়ার ফলে হাইব্রিড মডেল অনুসরণ করা হয়। শ্রীলঙ্কার মাটিতে খেলে ভারত।
লাহোরকেই ভারতীয় দলের ভেন্যু হিসাবে উল্লেখ করে আইসিসির কাছে প্রস্তাব পাঠাতে চলেছে পিসিবি। এই মাঠের ভারত-পাকিস্তান ম্যাচ সহ টিম ইন্ডিয়ার সমস্ত ম্যাচ আয়োজন করতে চায় পিসিবি। জুলাইয়ে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলা আইসিসি বোর্ড সভায় প্রস্তাবটি উপস্থাপন করা হবে।
১৯৯৬ সালের বিশ্বকাপের পর এই প্রথম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কোনও প্রতিযোগিতা আয়োজন করবে পাকিস্তান। এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে পিসিবি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications