আইপিএলের আগে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারে টিম ইন্ডিয়া! প্রতিপক্ষ কারা?

আইপিএলের আগে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারে টিম ইন্ডিয়া! প্রতিপক্ষ কারা?

স্টেক হোল্ডারদের চাপে আইপিএলের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে হতে পারে টিম ইন্ডিয়াকে। এক রিপোর্টে দাবি করা হয়েছে, করোনা ভাইরাসের আবহে কুইন্টন ডি ককদের বিরুদ্ধে তাদের দেশে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে বিরাট কোহলিদের। বিসিসিআইয়ের ফিউচার ট্যুর প্রোগ্রামে এই সিরিজটি নির্ধারিত রয়েছে বলে দাবি করা হয়েছে।

কবে হতে পারে সিরিজ

কবে হতে পারে সিরিজ

বিসিসিআই সূত্রে খবর, অগাস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদেরই মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা টিম ইন্ডিয়া। করোনা ভাইরাসের জেরে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির সেই সফর স্থগিত করে দিলেও স্টেক হোল্ডাররা হাল ছাড়তে রাজি নয় বলে রিপোর্টে জানানো হয়েছে।

স্টেক হোল্ডারদের চাহিদা

স্টেক হোল্ডারদের চাহিদা

উল্লেখ্য করোনা ভাইরাসের জেরে গত মার্চে দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে পারেননি বিরাট কোহলিরা। প্রায় পাঁচ মাস ধরে ভারতে বন্ধ রয়েছে ক্রিকেট। ঘরবন্দি রয়েছেন ক্রিকেটাররা। তাই আইপিএলের পরিবর্তে আন্তর্জাতিক সিরিজ দিয়ে জড়তা কাটাক ভারতীয় ক্রিকেটাররা, সেটাই বিসিসিআইয়ের স্টেক হোল্ডাররা চায় বলে রিপোর্টে বলা হয়েছে। সেক্ষেত্রে বিরাট কোহলিদের প্রস্তুতি শিবির আদৌ আর আয়োজন করা সম্ভব হবে কিনা, তা নিয়ে ভাবনাচিন্তা করতে হতে পারে বিসিসিআই-কে।

কোথায় আইপিএল

কোথায় আইপিএল

করোনা ভাইরাসের আবহে ভারত নয়, সংযুক্ত আরব আমিরশাহীতেই হবে চলতি মরশুমের আইপিএল। টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল নিজে এ কথা জানিয়েছেন। আইপিএল কমিটির পরবর্তী বৈঠকে এই পরিবর্তনের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে হবে বলেও জানিয়েছেন প্যাটেল।

কবে শুরু আইপিএল

কবে শুরু আইপিএল

করোনা ভাইরাসের আবহে ঠিক কবে থেকে শুরু হবে আইপিএল, তা নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে। যদিও টুর্নামেন্ট যে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে, সে ব্যাপারে বিসিসিআই আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলে গোপন সূত্রে জানা গিয়েছে। ৭ কিংবা ৮ নভেম্বর আইপিএলের ফাইনাল হতে পারে বলে মনে করা হচ্ছে। অগাস্টের শুরুতে আইপিএলের সম্পূর্ণ সূচি ঘোষণা করা হবে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+