AUS vs IND: অস্ট্রেলিয়ায় দিন-রাতের টেস্ট নিয়ে বড় পরিকল্পনা ভারতের, গোলাপি বলেই খেলবে প্রস্তুতি ম্যাচ

AUS vs IND: চলতি বছরেই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারত। ২০২০-২১ মরশুমে ভারত সিরিজ জিতলেও প্রথম টেস্টে বিপর্যয়ের মুখে পড়েছিল।

সেবারের মতো এবারও অ্যাডিলেডে থাকছে দিন-রাতের টেস্ট। তবে আগেরবারের ভুল আর করছে না ভারত।

AUS vs IND -

২০২০ সালের ২৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া সেই টেস্টে বিরাট কোহলির ভারত প্রথম ইনিংসে লিড নিলেও দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে গুটিয়ে গিয়েছিল। তিন দিনেই ৮ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। অস্ট্রেলিয়ার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে না পারাতেই সেবার হারতে হয়েছিল।

ভারত এবার দিন-রাতের টেস্টের আগে গোলাপি বলে খেলবে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে। ক্যানবেরায় হবে সেই ম্যাচটি। তবে গত দুই মরশুমের মতো চারদিনের ম্যাচ পাচ্ছে না ভারত। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ (দিন-রাতের ম্যাচ) এবং ২০২৩ সালে পাকিস্তান প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ৪ দিনের ম্যাচ খেলেছিল।

ভারতীয় দল পাচ্ছে ২ দিনের প্রস্তুতি ম্যাচ। নভেম্বরের ৩০ ও ডিসেম্বরের ১ তারিখ সেই ম্যাচটি হবে মানুকা ওভালে। নামে প্রধানমন্ত্রী একাদশ হলেও আসলে অস্ট্রেলিয়ার এ দলই খেলবে। ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট পারথে। তার আগে সেখানেই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।

নভেম্বরের ৫ তারিখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের তৃতীয় টেস্ট শেষ হওয়ার কথা। নভেম্বরের ১৫ তারিখ থেকে পারথের ওয়াকায় চার দিনের প্রস্তুতি ম্যাচ ভারত খেলবে। এটি হবে ইন্ট্রা-স্কোয়াড, অর্থাৎ ভারতীয় ক্রিকেটাররাই দুই ভাগে বিভক্ত হয়ে ম্যাচটি খেলবেন। নভেম্বরের ২২ তারিখ থেকে অপটাস স্টেডিয়ামে প্রথম টেস্ট।

দ্বিতীয় টেস্ট শুরু হবে ডিসেম্বরের ৬ তারিখ থেকে। সেটি দিন-রাতের টেস্ট। অ্যাডিলেডে সেই টেস্টে নামার আগে ভারত ক্যানবেরায় ২ দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। তৃতীয় টেস্ট ডিসেম্বরের ১৪ তারিখ থেকে ব্রিসবেনে। বক্সিং ডে টেস্ট ১৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে। সিডনিতে নিউ ইয়ার টেস্ট জানুয়ারির ৩ তারিখ থেকে শুরু।

ভারত আজ অবধি দিন-রাতের টেস্ট খেলেছে ৪টি। সর্বশেষ টেস্টটি হয়েছিল ২০২২ সালে বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে। অস্ট্রেলিয়া নিজেদের দেশেই মোট ১২টি দিন-রাতের টেস্ট খেলেছে। গত মরশুমে ব্রিসবেনে অজিরা ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ রানে হেরেছিল, যা গোলাপি বলের টেস্টে তাদের প্রথম পরাজয়।

তবে দেখার ভারত কেমন পিচ পাবে মানুকা ওভালে। ঝড়-বৃষ্টিতে পিচ তৈরিতে মাঠকর্মীদের সমস্যা হয়েছিল। খেলা পুরো করা সম্ভবও হয়নি প্রতিকূল আবহাওয়ায়। কিন্তু পিচ খুব স্লো ছিল, বলও নীচু হয়ে আসছিল। যা টেস্টের প্রস্তুতির পক্ষে আদর্শ ছিল না বলে ক্ষোভ জন্মায় পাকিস্তান শিবিরে। অক্টোবরের শেষ থেকে ভারতের এ দল ম্যাকে ও মেলবোর্নে ২টি প্রস্তুতি ম্যাচ খেলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+