ওমিক্রনের জেরে বদল ভারতের দক্ষিণ আফ্রিকা সফরসূচিতে, টেস্টে বিরাটের ডেপুটিও চূড়ান্ত?

ওমিক্রনের জেরে বাতিল হচ্ছে না ভারতের দক্ষিণ আফ্রিকা সফর। তবে শুধু টেস্ট ও একদিনের সিরিজ খেলেই ফিরে আসবেন বিরাট কোহলিরা। এই সফরে হচ্ছে না টি ২০ সিরিজ। পরবর্তী কোনও সময়ে সেই সিরিজ হবে বলে জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ।

ওমিক্রনের জেরে বদল ভারতের দক্ষিণ আফ্রিকা সফরসূচিতে, টেস্টে বিরাটের ডেপুটিও চূড়ান্ত?

টেস্ট দলে সহ অধিনায়ক পদেও বদল আসতে চলেছে। খারাপ ফর্মের কারণে অজিঙ্ক রাহানের টেস্টের প্রথম একাদশে থাকার কোনও সম্ভাবনা নেই। রাহানে ২০২০ সালে ৪টি টেস্টে ৩৮.৮৬ গড়ে ২৭২ রান করেছিলেন। ২০২১ সালে ১২ টেস্টে তাঁর রান ৪০৭। গড় ২০.৩৫। নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুর টেস্টে তিনি করেছেন ৩৫ ও ৪। এরপর চোটের কথা বলে সম্মানের সঙ্গে তাঁকে বাদ দেওয়া হয়েছে মুম্বই টেস্ট থেকে। রোহিত শর্মা টেস্ট দলের সহ অধিনায়ক হতে চলেছেন বলে বোর্ডসূত্রে খবর। তবে এটাও দেখার দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজের অধিনায়ক বিরাট কোহলিই থাকেন কিনা। যেহেতু ২০২২ সালে মোট ৯টি ওয়ান ডে খেলবে ভারত, তাই বিরাটকেই অধিনায়ক রাখা হতে পারে। আবার কারও যুক্তি, এখনই টি ২০ দলের অধিনায়ক রোহিতকেই ওয়ান ডে টিমের ক্যাপ্টেন করা হোক, তাহলে ২০২৩ সালের বিশ্বকাপের জন্য প্রস্তুতির পর্যাপ্ত সময় পাওয়া যাবে।

ওমিক্রনের জেরে বদল ভারতের দক্ষিণ আফ্রিকা সফরসূচিতে

মুম্বই টেস্ট ৭ ডিসেম্বর শেষ হওয়ার পর ভারতের দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে চার্টার্ড বিমানে পৌঁছানোর কথা ছিল ৯ ডিসেম্বর। বর্তমান পরিস্থিতি সফর যে পিছিয়ে যাচ্ছেই তা নিশ্চিত। কবে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকায় পৌঁছাবে তা শীঘ্রই ঘোষণার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করার পাশাপাশি ক্রিকেট সাউথ আফ্রিকার সঙ্গেও যোগাযোগ রক্ষা করে চলেছে বিসিসিআই। এখনও দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারতীয় দল ঘোষণাও হয়নি।

ওমিক্রনের জেরে বদল ভারতের দক্ষিণ আফ্রিকা সফরসূচিতে

বোর্ডসূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় সকারের সবুজ সঙ্কেত পেলে ১৭ ডিসেম্বর থেকে সফর শুরু হতে পারে। সেক্ষেত্রে সিরিজের প্রথম টেস্টটিই হবে বক্সিং ডে টেস্ট। টি ২০ সিরিজ বাতিল করে যাতে তিনটি টেস্ট ও তিনটি একদিনের আন্তর্জাতিক সিরিজ খেলানো যায় সেই প্রক্রিয়াই চলছে। নতুন সূচিও ঘোষণা করা হবে। কলকাতায় বিসিসিআইয়ের ৯০তম বার্ষিক সাধারণ সভা। বোর্ডের শীর্ষকর্তারা শহরে চলে এসেছেন। দক্ষিণ আফ্রিকা সফর যাতে বাতিল না হয় সেই বিষয়েই মতামত ব্যক্ত করেন বোর্ডের আধিকারিকরা। ক্রিকেট সাউথ আফ্রিকাও বড় আর্থিক ক্ষতি এড়াতে সফর বাতিল হোক সেটা চায়নি। ক্রিকেটারদের সবরকম সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাসও দেওয়া হয়েছে। ভারতীয় এ দলও ব্লুম্ফন্টিনে দক্ষিণ আফ্রিকা এ দলের সঙ্গে আনঅফিসিয়াল টেস্ট সিরিজ খেলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+