ভারতের সামনে এবার দক্ষিণ আফ্রিকা, রোহিতের দলে রদবদলের সম্ভাবনা, কাকে ভয় প্রোটিয়াদের?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পিছিয়ে পড়েও টি ২০ আন্তর্জাতিক সিরিজ জিতে নিয়েছে ভারত। বুধ-সন্ধ্যায় তিরুঅনন্তপুরমে ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা। টি ২০ বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া যাওয়ার আগে রোহিতরা দেশের মাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজেও জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চাইবেন। হার্দিক পাণ্ডিয়া বিশ্রামে রয়েছেন। ফলে ভারতের প্রথম একাদশে রদবদল হচ্ছেই।

ভারতের কম্বিনেশন

ভারতের কম্বিনেশন

দীপক হুডা পিঠে যন্ত্রণায় কাবু হয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। ভারতের ডেথ বোলিংয়ের সমস্যা অর্শদীপ সিং দলে আসায় কতটা মিটবে সেদিকে তাকিয়ে টিম ম্যানেজমেন্ট। ভারতের প্রথম একাদশে ঋষভ পন্থ ও দীনেশ কার্তিক দুজনেই থাকবেন বলে মনে করা হচ্ছে। শাহবাজ আহমেদ ডাক পেলেও তাঁর বিকল্প হিসেবে রয়েছেন অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল। অক্ষর অস্ট্রেলিয়া সিরিজে দারুণ ছন্দে ছিলেন। তবে কম্বিনেশনের কথা ভেবে দলে ভারসাম্য আনতে রবিচন্দ্রন অশ্বিনকে খেলানো হতে পারে।

খেলবেন অশ্বিন?

খেলবেন অশ্বিন?

ফর্মে থাকা অক্ষর, নাকি যুজবেন্দ্র চাহাল- প্রথম এগারোর বাইরে কাকে থাকতে হবে তা স্পষ্ট নয়। তবে রোহিত শর্মারা এই ম্যাচে অশ্বিনের দিকে ঝুঁকতে পারেন। সেক্ষেত্রে অক্ষরের বাইরে থাকাও অসম্ভব নয়। ভারত পাঁচ বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলবে বলে মনে করা হচ্ছে। ভারত সফরে আসা অস্ট্রেলিয়া দলে প্রথম এগারোয় ছিলেন বাঁহাতি ম্যাথু ওয়েড। কিন্তু দক্ষিণ আফ্রিকা দলে ডি কক, মিলার-সহ বেশ কয়েকজন বাঁহাতি থাকায় অশ্বিনই বেশি কার্যকরী হতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তৈরি প্রোটিয়ারা

তৈরি প্রোটিয়ারা

চোট সারিয়ে কামব্যাক করছেন অধিনায়ক তেম্বা বাভুমা। তাঁর অনুপস্থিতিতে ওপেনার হিসেবে শেষ পাঁচটি ইনিংসের মধ্য়ে চারটিতেই অর্ধশতরান করেছেন রিজা হেন্জরিকস। তিনি নেমে আসতে পারেন। রিলি রসৌয়ের প্রথম একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা কম। নজর থাকবে ডেভিড মিলার থেকে শুরু করে ট্রিস্টান স্টাবসের দিকে।

বৃষ্টির আশঙ্কা

বৃষ্টির আশঙ্কা

ত্রিবান্দ্রমের এই স্টেডিয়ামে খুব বেশি ম্যাচ হয়নি। ফলে গ্রিনফিল্ড স্টেডিয়ামের পিচ কেমন আচরণ করবে তা নিয়ে জল্পনা চলছে দুই শিবিরেই। ২০১৭ সালে বৃষ্টির জেরে ওভার কমায় ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে টি ২০ ম্যাচটি ৮ ওভার করে হয়েছিল, ভারত জেতে ৬ রানে। এরপর ২০১৯ সালে ভারতকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কালকের ম্যাচে ব্যাঘাত ঘটাতে পারে বৃষ্টি। আবহাওয়া দফতরের তরফে তেমনই পূর্বাভাস দেওয়া হয়েছে।

জমজমাট দ্বৈরথের অপেক্ষা

জমজমাট দ্বৈরথের অপেক্ষা

ভারতীয় শিবিরে ডেথ বোলিং নিয়ে চিন্তা রয়েছে। তবে নতুন বলের বোলারদের নিয়ে বাড়তি সতর্ক প্রোটিয়া অধিনায়ক। তেম্বা বাভুমা বলেন, ভারতের মাটিতে নতুন বলের বোলারদের সামলানো ভালোই চ্যালেঞ্জিং। বোলাররা বল স্যুইং করান, মুভ করান। যা আমাদের দেশের থেকে অনেকটাই আলাদা। ফলে শুরু থেকেই উইকেট যাতে না পড়ে সে বিষয়ে সতর্ক থেকে খেলা চালিয়ে যেতে চাইছে দক্ষিণ আফ্রিকা। নতুন বলে ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহ-র বোলিংয়ের প্রতি সমীহ জানান বাভুমা। রোহিত শর্মা, বিরাট কোহলি যে ছন্দে রয়েছেন সেই ধারাবাহিকতা থামাতে বিশেষ পরিকল্পনা সারছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।

সম্ভাব্য একাদশ

সম্ভাব্য একাদশ

দুই দেশের মধ্যে শেষ টি ২০ সিরিজটি ২-২ অবস্থায় শেষ হয়েছিল। বেঙ্গালুরুতে শেষ ম্য়াচটি বৃষ্টিতে ধুয়ে যাওয়ায়। এবার সিরিজ জিতে দুই দলই টি ২০ বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইবে। একনজরে দেখে নেওয়া যাক, কেমন হতে পারে দুই দল:

ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), দীপক চাহার, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল।

দক্ষিণ আফ্রিকা- কুইন্টন ডি কক (উইকেটকিপার), তেম্বা বাভুমা (অধিনায়ক), রিলি রসৌ বা রিজা হেন্ডরিকস, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, আন্ডিল ফেহলাকওয়াইও বা ডোয়েইন প্রিটোরিয়াস, মার্কো জানসেন, কাগিসো রাবাডা, আনরিখ নরকিয়া, তাবরেজ শামসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+