এশিয়া কাপের ফাইনালে প্রথমবার ভারত-পাকিস্তান, সূর্যকে 'রাজনৈতিক কথা' বলতে বারণের নির্দেশ
এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে ১৭টি সংস্করণের পর এই প্রথমবার ফাইনালে ভারত-পাকিস্তান দ্বৈরথ হতে চলেছে। গতকাল বাংলাদেশকে হারাতেই ফাইনালে গিয়েছে সলমন আঘার দল।
তারই মধ্যে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে রাজনৈতিক কথা বলতে বারণের নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে।

জানা গিয়েছে, পাকিস্তান টিম ম্যানেজমেন্টের কাছে সূর্য সম্পর্কে অভিযোগ করা হয়েছিল। তার ফলে গতকাল ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন আইসিসির হয়ে শুনানি চালিয়েছেন। এখনও স্পষ্ট নয় সূর্যকুমারের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপ হবে কিনা।
গত ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে হারানোর পর সূর্য অপারেশন সিঁদুরের কথা বলেছিলেন। তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে লাহোরে সাংবাদিক বৈঠক করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তারা। সেই ম্যাচ থেকেই সূর্য-সহ গোটা ভারতীয় দল পাকিস্তানের কারও সঙ্গে করমর্দনও করছে না। তা নিয়েও অস্বস্তিতে পাকিস্তান। এই ব্যাপারেও আইসিসির কাছে অভিযোগ জানানো হয়েছিল।
চলতি এশিয়া কাপে প্রথমবার পাকিস্তানকে হারানোর পর সূর্য সেই জয় উৎসর্গ করেছিলেন পাক জঙ্গিদের হামলায় পহেলগাঁওয়ে নিহতদের প্রতি। এই খোঁচাই হজম করতে পারেনি পাকিস্তান। এদিকে, ভারতের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের সাহিবজাদা ফারহান ও হ্যারিস রউফ আপত্তিজনক অঙ্গভঙ্গি করেছিলেন। সে বিষয়ে ভারত প্রতিবাদ জানিয়েছে আইসিসির কাছে। এই ব্যাপারে শুনানি রয়েছে আজ।
দুবাইয়ে গতকাল টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলাদেশ। পাকিস্তান তোলে ৮ উইকেটে ১৩৫। উইকেটকিপার মহম্মদ হ্যারিস করেন ৩১। তাসকিন আহমেদ নেন তিন উইকেট। জবাবে বাংলাদেশ ৯ উইকেটে ১২৪ রানের বেশি তুলতে পারেনি। শামিম হোসেন করেন সর্বাধিক ৩০। তিনটি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রউফ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications