আমেদাবাদে সিরিজ নির্ণায়ক টি ২০ আন্তর্জাতিকে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড, কেমন হবে একাদশ?

আমেদাবাদে সিরিজ নির্ণায়ক তৃতীয় টি ২০ আন্তর্জাতিকে কাল ভারতের সামনে নিউজিল্যান্ড। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ জিতেছিল কিউয়িরা। লখনউয়ে সমতা ফেরায় ভারত। ভারত বাড়াতে পারে পেসারের সংখ্যা।

রাঁচিতে জিতেছিল নিউজিল্যান্ড। লখনউয়ে ভারত হারিয়ে দিয়েছে কিউয়িদের। তিন ম্য়াচের সিরিজ এখন ১-১। হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে ভারত এখনও কোনও টি ২০ সিরিজ হারেনি। ২০১২ সালের একমাত্র টি ২০ ম্যাচ বাদ দিলে কিউয়িরাও এ দেশ থেকে টি ২০ সিরিজ জিতে ফিরতে পারেনি। এই আবহে হাই ভোল্টেজ ম্যাচে হতে চলেছে সিরিজের ফয়সালা।

ভারতকে হারানো কঠিন

ভারতকে হারানো কঠিন

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে কালই শেষবার সাদা বলের ম্যাচ খেলছে ভারত। ১৪ দিনে ওডিআই ও টি ২০ আন্তর্জাতিক মিলিয়ে ৬টি ম্যাচ খেলতে হচ্ছে ভারত ও নিউজিল্যান্ডকে। সিরিজের প্রথম ম্যাচ জিতলেও সিরিজ পকেটে পোরা কিউয়িদের পক্ষে যে কঠিন হবে তা পরিসংখ্যানে চোখ রাখলেই স্পষ্ট হবে। বিগত ১০ বছরে ভারত দেশের মাটিতে সব ফরম্যাট মিলিয়ে মোট ৫৫টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে। তার মধ্যে জিতেছে ৪৭টিতে। ২০১৯ সালে অস্ট্রেলিয়া ও ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকা ছাড়া এ দেশ থেকে কোনও দল কোনও সিরিজ জিতে ফিরতে পারেনি।

হার্দিকের দলের একাদশ কেমন হবে?

হার্দিকের দলের একাদশ কেমন হবে?

আমেদাবাদ গুজরাত টাইটান্সের হোম গ্রাউন্ড। সেখানেই আইপিএলে আবির্ভাবের বছরেই দলকে চ্যাম্পিয়ন করিয়েছেন হার্দিক পাণ্ডিয়া। এবার ভারত অধিনায়ক হিসেবে এখানে টি ২০ সিরিজ জয়েক হাতছানি। চর্চা চলছে এই ম্যাচে পৃথ্বী শ-কে দলে আনা হবে কিনা তা নিয়ে। যদিও গোটা ছবিটা স্পষ্ট নয়। খুব বেশি হলে যুজবেন্দ্র চাহালের জায়গায় উমরান মালিককে খেলানো হতে পারে।

ভারতের সম্ভাব্য একাদশ- শুভমান গিল, ঈশান কিষাণ (উইকেটকিপার), রাহুল ত্রিপাঠী, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, শিবম মাভি, কুলদীপ যাদব, উমরান মালিক, অর্শদীপ সিং

সিরিজ জিততে মরিয়া কিউয়িরা

সিরিজ জিততে মরিয়া কিউয়িরা

নিউজিল্যান্ডের একাদশে চোট বা অন্য কোনও সমস্যা না থাকলে পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। নিউজিল্যান্ডের লকি ফার্গুসন আইপিএলে গুজরাতে খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন বলে আশায় কিউয়ি শিবির। ফার্গুসন ছাড়া নিউজিল্যান্ডের বোলিং আক্রমণ অপরিণত।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ- ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটকিপার), মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, মনাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ইশ সোধি, লকি ফার্গুসন, জ্যাকব ডাফি, ব্লেয়ার টিকনার।

হাই স্কোরিং গ্রাউন্ড

হাই স্কোরিং গ্রাউন্ড

টি ২০ আন্তর্জাতিকে নরেন্দ্র মোদী স্টেডিয়াম হাই স্কোরিং গ্রাউন্ড। মোট ৬টি টি ২০ আন্তর্জাতিক খেলা হয়েছে। ভারতের সর্বাধিক স্কোর ২ উইকেটে ২২৪। ২০২১ সালে সেই ম্যাচে ভারত হারিয়ে দিয়েছিল ইংল্যান্ডকে। শেষ ৫টি ম্যাচের মধ্যে তিনটিতেই দুই ইনিংসে ১৬০-এর বেশি রান উঠেছে। কাল আবহাওয়াও ভালোই থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এই ম্যাচ শুরুর আগে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী শেফালি ভার্মার নেতৃত্বাধীন ভারতীয় দলকে সংবর্ধনা জানানো হবে। থাকবেন সচিন তেন্ডুলকর ও বিসিসিআইয়ের পদাধিকারীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+