ছ'টি সিরিজ বাদে এ কোন জায়গায় ভারত, পুণেতে বিরাটদের কঠিন লড়াই
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে হারতে হয়েছে ভারতকে। এবার সিরিজে টিকে থাকতে হলে জিততেই হবে ভারতকে
বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে পুণেতে দ্বিতীয় একদিনের ম্যাচ। প্রথম ম্যাচে মুম্বইতে ৬ উইকেটে হারতে হয়েছে ভারতকে। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে জেতার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে লড়াইতে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে কোহলি এন্ড কোংকে।
Story:বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে পুণেতে দ্বিতীয় একদিনের ম্যাচ। প্রথম ম্যাচে মুম্বইতে ৬ উইকেটে হারতে হয়েছে ভারতকে। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে জেতার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে লড়াইতে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে কোহলি এন্ড কোংকে।
এই প্রথম দীর্ঘদিন বাদে ভারত এমন জায়গায় দাঁড়িয়ে যেখানে সিরিজ বাঁচানোর কথা ভাবতে হচ্ছে। টানা ছ-টি দ্বিপাক্ষিক সিরিজ পকেটে পোড়ার পর ভারতীয় দল কিউয়িদের বিরুদ্ধে কুপোকাত। পুণের এই ম্যাচ না জিতলে চ্যাম্পিয়ন্স ট্রফির পর প্রথম ক্রিকেট খেলা নিউজিল্যান্ড একেবারে দাপটের সঙ্গে ম্যাচ জিতেছে।
এদিকে এই সিরিজ শুরুর আগেই বিরাট কোহলি জানিয়েছিলেন টানা ক্রিকেট খেলে দলকে চাঙ্গা রাখা একটা বড় সমস্যা। ফলে প্রশ্ন উঠতে শুরু করছে তাহলে কী অতিরিক্ত ক্লান্তিতেই ম্যাচ হারল ভারত। রস টেলর ও টম ল্যাথামের ২০০ রানের জুটিতে লুটি ভারতীয়দের বিরুদ্ধে প্রথম জয় একদম সহজ করে দিয়েছেন। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানর ভারতীয় স্পিনারদের খেলতে গিয়ে একদম ল্যাজে গোবরে হয়ে গিয়েছিলেন, কিন্তু নিউজিল্যান্ডের ক্রিকেটাররা কুলদীপ যাদব, যজুবেন্দ্র চাহালদের ভালই খেলেছেন।
#TeamIndia members gear up for the 2nd ODI against New Zealand at Pune #INDvNZ pic.twitter.com/O2kYNh5MEM
— BCCI (@BCCI) October 24, 2017
তবে বিরাট বাহিনী ইদানিং যেরকম ফর্মে রয়েছেন, তাতে প্রথম ম্যাচের ভুলচুক থেকে শিক্ষা নিয়ে পুণের ম্যাচেই ঘুরে দাঁড়াবেন এমনটাই আশা করছেন ভারতীয় কোচ রবি শাস্ত্রী।
Click it and Unblock the Notifications