একনম্বরে থেকেই লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট যুদ্ধে নামছে বিরাটের ভারত, উত্থান বাবর-শাহিনের

লিডসে নামার আগে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ক্রমতালিকার শীর্ষ স্থানে পৌঁছল ভারত

বুধবার লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তৃতীয় টেস্টে মুখোমুখি হতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। তার আগেই সুখবর পেলেন বিরাট কোহলিরা। ২০২১-২০২৩ মরসুমের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ক্রমতালিকা প্রকাশ করল আইসিসি। লর্ডস টেস্টে অনবদ্য জয়ের পর তার শীর্ষ স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে টিম ইন্ডিয়া। ক্রমতালিকার কততম স্থানে রয়েছে ইংল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ, তা জেনে নিন। একই দিনে আইসিসি প্রকাশিত বিশ্ব টেস্ট ক্রমতালিকায় কে কোথায় অবস্থান করছেন, তাও দেখে নেওয়া যাক।

শীর্ষ স্থান ধরে রাখল ভারত

শীর্ষ স্থান ধরে রাখল ভারত

ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ দিয়ে ২০২১-২০২৩ চক্রের আইসিসি বিশ্ব চ্যাম্পিয়নশিপ অভিযান শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল। দুই দলের মধ্যে প্রথম টেস্ট নটিংহ্যামে অনুষ্ঠিতস হয়েছিল। বৃষ্টির জেরে ওই ম্যাচ থেকে কোনও ফয়সলা বেরিয়ে আসেনি। তবে লর্ডসে নিজেদের প্রাধান্য কায়েম করেন বিরাট কোহলিরা। খানিকটা ব্যাকফুটে গিয়েও দুর্দান্ত ভাবে প্রত্যাবর্তন ঘটিয়ে ম্যাচ জিততে সক্ষম হয়েছিল টিম ইন্ডিয়া। ব্রিটিশদের তাদেরই পছন্দের মাঠে ১৫১ রানে মোকাবিলা হারিয়ে দিয়েছিল কোহলি অ্যান্ড কোং। সেই ফলাফলের সৌজন্যে ২০২১-২০২৩ মরসুমের আইসিসি বিশ্ব টেস্ট ক্রমতালিকার শীর্ষ স্থান দখল করতে সক্ষম হয়েছে ভারত। এখনও পর্যন্ত দুটি টেস্ট খেলা টিম ইন্ডিয়ার ঝুলিতে রয়েছে ১৪ পয়েন্ট। পয়েন্ট ও জয়ের শতকরা হার ৫৮.৩৩ শতাংশ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই মাটিতে দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচ জেতা পাকিস্তান রয়েছে এই ক্রমতালিকার দ্বিতীয় স্থানে। বাবর আজমদের ঝুলিতে রয়েছে ১২ পয়েন্ট। সমান পিসিটি হার (৫০ শতাংশ) নিয়েও তৃতীয় স্থানে অবস্থান করছে ক্যারিবিয়ান। ভারতের বিরুদ্ধে লর্ডস টেস্ট হেরে যাওয়া ইংল্যান্ড মাত্র ২ পয়েন্ট নিয়ে ক্রমতালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে।

বাবর-আলমের উত্থান

একই দিনে বিশ্ব টেস্ট ক্রমতালিকাও প্রকাশ করেছে আইসিসি। ব্যাটসম্যানের বিভাগে একধাপ উঠেছেন বাবর আজম। ৭৪৯ রেটিং নিয়ে সপ্তম স্থানে অবস্থান করছেন পাকিস্তানের অধিনায়ক। ক্রমতালিকার শীর্ষ স্থান ধরে রেখেছেন কেন উইলিয়ামসন। ৯০১ রেটিং রয়েছে কিউয়ি অধিনায়কের ঝুলিতে। ৮৯৩, ৮৯১ ও ৮৭৮ রেটিং নিয়ে ক্রমতালিকার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে ইংল্যান্ডের অধিনায়ক জো রুট, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেন। ৭৭৬ রেটিং নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছেন বিরাট কোহলি। ষষ্ঠ স্থানে থাকা রোহিত শর্মার রেটিং ৭৭৩। অষ্টম স্থানে অবস্থান করা ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থের ঝুলিতে রয়েছে ৭৩৬ রেটিং। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই মাটিতে দুর্দান্ত শতরান করা পাকিস্তানের ফওয়াদ আলম ৩৪ ধাপ এগিয়ে ২১তম স্থানে এসে দাঁড়িয়েছেন।

প্রথম দশে শাহিন আফ্রিদি

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে আইসিসি ক্রমতালিকার ২২তম স্থানে অবস্থান করছিলেন শাহিন আফ্রিদি। উক্ত সিরিজে ১৮টি উইকেট নিয়েছেন পাকিস্তানের ফাস্ট বোলার। এর জেরে আইসিসির সদ্য প্রকাশিত টেস্ট ক্রমতালিকার প্রথম দশে প্রবেশ করেছেন শাহিন। ৭৮৩ রেটিং নিয়ে অষ্টম স্থানে রয়েছেন পাক ক্রিকেটার। ৯০৮ রেটিং নিয়ে ক্রমতালিকার শীর্ষ স্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। ৮৪৮ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রবিচন্দ্রণ অশ্বিনে প্রথম দশে একমাত্র ভারতীয়ও বটে। ক্রমতালিকার তৃতীয়, চতুর্থ রয়েছেন যথাক্রমে নিউজিল্যান্ডের টিম সাউদি, অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড। পঞ্চম স্থানে অবস্থান করছেন নিউজিল্যান্ডের নেইল ওয়াগনার। ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন ও দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা রয়েছে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে।

টেস্ট ক্রমতালিকার শীর্ষে কোন দল

টেস্ট ক্রমতালিকার শীর্ষে কোন দল

আইসিসির সদ্য প্রকাশিত টেস্ট ক্রমতালিকার শীর্ষ স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে নিউজিল্যান্ড। ১২৬ রেটিং রয়েছে তাদের ঝুলিতে। দ্বিতীয় স্থানে থাকা ভারতীয় ক্রিকেট দলের ঝুলিতে রয়েছে ১১৯ রেটিং। ক্রমতালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। অন্যদিকে অল রাউন্ডারদের বিভাগে শীর্ষ স্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস। তৃতীয় ও চতুর্থ স্থানে অবস্থান করছেন যথাক্রমে ভারতের রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রণ অশ্বিন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+