সিডনিতে ৩-০-তে হোয়াইটওয়াশ অস্ট্রেলিয়া

সিডনি, ৩১ জানুয়ারি : একদিনের সিরিজ হারের বদলা সুদে-আসলে তুলে নিল 'টিম ইন্ডিয়া'। অস্ট্রেলিয়াকে ৩-০ হোয়াইটওয়াশ করে সিরিজ পকেটে পুরে নিল মহেন্দ্র সিং ধোনির ভারত।

অ্যাডিলেড ও মেলবোর্নে পরপর ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ পকেটে পুরেছিল ভারত। তবে দলের প্রত্যেকে চেয়েছিলেন সবকটি টি২০ ম্যাচ জিতে সিরিজ শেষ করতে। আর বাস্তবে হলও তাই।

সিডনিতে ৩-০-তে হোয়াইটওয়াশ অস্ট্রেলিয়া

সিডনিতে এদিন টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেন অস্থায়ী অস্ট্রেলীয় অধিনায়ক শ্যেন ওয়াটসন। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে মাত্র ৬০ বলে শতরান করেন ওয়াটসন। শেষপর্যন্ত অপরাজিত থাকেন ১২৪ রানে (৭১ বল)। মূলত তাঁর দাপটেই নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান তোলে অস্ট্রেলিয়া।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই আক্রমণাত্মক শুরু করে ভারত। শিখর ধাওয়ান ২৬ রান (৯ বল) মারমুখী ব্যাট করতে গিয়ে ফিরলেও এই সফরের সবচেয়ে সফল দুই ব্যাটসম্যান রোহিত শর্মা ও বিরাট কোহলি ইনিংসকে একইরকম আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে নিয়ে যান।

রোহিত শর্মা ৫২ রান (৩৮ বল) করে আউট হলেও সুরেশ রায়নার সঙ্গে জুটি বেঁধে ইনিংসকে এগিয়ে নিয়ে যান বিরাট কোহলি। ফের একবার নিজের অর্ধশতরানও (৫০ রান ৩৬ বলে) পূর্ণ করেন।

কোহলি দুর্ভাগ্যবশত ক্যামেরন বয়েজের বলে প্লেড-অন আউট হলে গেলেও রায়না (২৫ বলে অপরাজিত ৪৯ রান) অপরাজিত থেকে শেষ বলে চার মেরে ম্যাচ জিতিয়ে ফেরেন। তাঁকে সঙ্গে দেন যুবরাজ সিং (১২ বলে ১৫ রানে অপরাজিত)।

এদিনের টি২০ ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন শতরানকারী অস্ট্রেলীয় ব্যাটসম্যান শ্যেন ওয়াটসন। এবং সিরিজের সেরা নির্বাচিত হয়েছেন ভারতের বিরাট কোহলি।

প্রসঙ্গত, আগামী মার্চে ভারতে অনুষ্ঠিত হতে চলা টি২০ বিশ্বকাপের আগে এই সিরিজ জয় বাড়তি আত্মবিশ্বাসের কাজ করবে তাতে সন্দেহ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+