টি-টোয়েন্টিতেও বাজিমাত করতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া, কোহলির মাথায় পরীক্ষানিরীক্ষা
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ এবং একদিনের সিরিজ দুটোই পকেটে পোড়া হয়ে গেছে ভারতীয় দলের। টি-টোয়েন্টি ম্যাচেও এর কোনও ফারাক চাইছে না টিম ইন্ডিয়া।
লঙ্কার ঝাঁঝ একেবারে নিঃশেষ করে দেওয়ার লক্ষ্যে বুধবার মাঠে নামছে টিম ইন্ডিয়া। টেস্ট সিরিজ ও একদিনের সিরিজে হোয়াইট ওয়াশ করেও শান্ত হয়নি বিরাট কোহলি ব্রিগেড। এবার তাদের লক্ষ্য শ্রীলঙ্কা সফরের শেষের একটিমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও জিত হাসিল করা।

এই লক্ষ্যে বুধবার জমজমাট পারফরম্যান্স দিতে তৈরি হচ্ছে ভারতীয় দল। শিখর ধাওয়ান অসুস্থ মাকে দেখতে দেশে ফিরে এলেও কোনও পরিবর্ত ক্রিকেটার ডাকা হয়নি। কারণ অজিঙ্ক রাহানেও ওপেনারের দায়িত্ব সামলাতে স্বচ্ছন্দ্য। তবে এদিনের ম্যাচে বিরাট নিজে ওপেন করবেন না রাহানেকে দিয়ে ওপেন করাবেন তা নিয়ে ধোঁয়াশা কাটাননি। তবে অধিনায়ক কোহলি শেষ দুটি একদিনের ম্যাচে পরপর শতরান করে যেরকম দুরন্ত ফর্মে রয়েছেন তাতে তাঁর ওপেন করার সম্ভবনাই বেশি। সেক্ষেত্র ফের রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন ক্যাপ্টেন কোহলিই।

শেষ একদিনের ম্যাচে কে এল রাহুলের জায়গায় খেলেছিলেন মণীশ পান্ডে। তবে এদিনের টি-টোয়েন্টি ম্যাচে দু'জনেরই দলে থাকার সম্ভবনা উজ্জ্বল। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেলকে বেঞ্চে বসানোর হঠকারিতা থিঙ্ক ট্যাঙ্ক করবে বলে মনে হয় না। বোলিং বিভাগে যজুবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদবের মধ্যে প্রথম একাদশে ঢোকার একটা লড়াই থাকবে।












Click it and Unblock the Notifications